কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়ার শুভ সময় কখন, মা তারার আশীর্বাদে ভাগ্যোন্নতি নিশ্চিত কাদের
প্রতিবছর কৌশিকী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন মা তারার ভক্তরা। এই দিন তারাপীঠ থেকে কালীঘাট, দক্ষিণেশ্বরে মহা সমারোহে মা কালির পুজোর আয়োজন করেন ভক্তরা। কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিন যদি মায়ের পুজো করা যায়, তাহলে জীবনে সকল কাজেই সফলতা আসবে। কোনও কাজে ব্যক্তি পিছিয়ে যান না।
চলতি বছর কৌশিকী অমাবস্যা পরেছে সেপ্টেম্বর মাসের ২ তারিখ। এই দিন আড়ম্বরের সঙ্গে সকলে পুজো করবেন। মা তারার কৃপায় কিছু রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময়, যাবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বাংলার ক্যালেন্ডার অনুয়ায়ী, ১৫ ভাদ্র পরেছে কৌশিকী অমাবস্যা। শুভ সময় শুরু হবে ভোর ৫ টা ০৭ মিনিট থেকে যা চলবে ১৭ ভাদ্র মঙ্গলবার ৬ টা ৩১ মিনিট পর্যন্ত। বৃষ রাশি
মা তারা আশীর্বাদে কৌশিকী অমাবস্যা থেকে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় নতুন গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। তাছাড়া আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে জীবনে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর মা তারার আশীর্বাদ থাকবে। এসময় আপনাদের ভাগ্যের নতুন দরজা খুলবে। কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না। এ সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসার কাজেও আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না।
অযথা আপনি কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। তবে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক থাকবে। মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন। আপনাদের বন্ধ ভাগ্যের দ্বার খুলবে। এসময় তারা পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। বাড়ির সদস্যদের সঙ্গেও ভালো থাকতে পারবেন। তাছাড়া যে অশান্তির পরিবেশ ছিল তাও অনেকটা কমে যাবে না। পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের উপর মা তারার কৃপা লেগে থাকবে। এসময় আপনার জীবনে প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন, সেখানে সফলতা আসবে আপনার। যারা বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাঁদের বেতন বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications