জীবনে এগিয়ে যেতে, সুখী হতে বাড়ির এদিকে এইভাবে রাখুন ঘড়ি, নাহলেই বিপদ!

বাড়িতে প্রত্যেকেরই প্রায় ঘড়ি থাকে। শুধু যে সময় দেখার জন্য সকলে বাড়িতে ঘড়ি রাখেন তা কিন্তু একদমই নয়। অনেকে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ঘড়ি বাড়িতে সাজিয়ে রাখেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘড়ি কিন্তু বাড়ির যেকোনও দিকে রাখা যায় না।

এতে খুব অসুবিধার সৃষ্টি হয় জীবনে। সেই সঙ্গে বাড়িতে বাস্তু ত্রুটির সৃষ্টি হয়। জীবনের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। জানেন ঘড়ি কোন দিকে রাখার শুভ এবং এই দিকে ঘড়ি রাখলে কখনোই আপনার জীবনে অগ্রগতি থামবে না। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

Wall clock

  • কোন ঘড়ি বাড়িতে রাখা শুভ

বাস্তু বিশেষজ্ঞদের মতে, সূর্য দেবতা পূর্ব দিকে ওঠেন। তাই ঘড়ির কাঁটা এদিকে রাখলে আপনি পেশা থেকে চাকরি, ব্যবসা সকল ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবেন। কোনও কাজে পিছিয়ে যাবেন না। তবে যদি পারেন বাড়িতে পেন্ডুলাম ঘড়ি পূর্ব দিকে রাখবেন। এতে সূর্য দেবতা ভীষণ খুশি হন।

  • এদিকে রাখবেন না

বাস্তু বিশেষজ্ঞদের মতে, পূর্বপুরুষদের বসবাস দক্ষিণ দিকে। তাই এদিকে ঘড়ি রাখবেন না। ঘড়ির কাঁটা এদিকে রাখলে জীবনে আপনার নানান সমস্যা আসবে। এমনকি সবগুলো কাজেই বাধাগ্রস্ত হবেন। বাড়ির বড় কোনও সদস্যের সঙ্গে আপনার অশান্তি হতে পারে। তাই ভুলেও এদিকে ঘড়ি রাখবেন না। নাহলেই জীবনে আসবে বিপদ।

  • বন্ধ ঘড়ি রাখবেন না

ঘরে কখন বন্ধ ঘড়ি রাখবেন না। যদি বন্ধ ঘড়ি থাকে, তাহলে দ্রুত ঘড়িতে ব্যাটারি পড়াবেন। ঘড়ি ভেঙ্গে গেলে বাড়ি থেকে তা সরিয়ে দিন। এতেই আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। না হলে জীবনে নানান সমস্যা আসবে।

  • কাউকে ঘড়ি উপহার দেবেন না

যদি আপনি কাউকে ঘড়ি উপহার দেন বা আপনার প্রিয়জনকে ঘড়ি দেওয়ার কথা ভাবেন, তা ভুলে যান। কারণ ঘড়ি কখনোই কাউকে উপহার দেবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে।

  • সাদা রঙের ঘড়ি

বাড়িতে সাদা রঙের ঘড়ি রাখুন। অন্য কোনও রঙের ঘড়ি রাখবেন না। এতে নানান সমস্যা আসবে জীবনে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, কালো রঙের ঘড়ি রাখবেন না। রাতে ঘুমানোর সময় একদমই আপনার আশেপাশে ঘড়ি রাখবেন না। এতে আপনার জীবনের নানান সমস্যা আসবে। মাথার কাছে ঘড়ি রাখলে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার। সেই সঙ্গে রাতেও ভালোভাবে ঘুমাতে পারবেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+