শনি জয়ন্তীর দিন কোন রাশির ব্যক্তি কী দান করলে জীবনে সাফল্য পাবেন, জানেন

শনি জয়ন্তীর দিন কোন রাশির ব্যক্তি কী দান করলে জীবনে সাফল্য পাবেন, জানেন

জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয়েছিল। আর এবার জৈষ্ঠ্য মাসের অমাবস্যা পড়েছে ৩০ মে। শনি দেবতাকে খুশি করার জন্য এই দিন খুব শুভ বলে মনে করা হয়। এই দিনে যেকোনোও বিশেষ কাজ করলে সেটি শুভ হয়। এই সঙ্গে শনির অশুভ দৃষ্টি এড়িয়ে যাওয়া যায়। এই দিনটিকে শনি জয়ন্তী বলা হয়। আর যে সকল ব্যক্তিরা সাড়েসাতি বা ধাইয়ার মধ্যে পরেন তাঁরা এই শুভ দিনে শনিদেবের পুজো করুন। জ্যোতিষশাস্ত্রে, কিছু রাশি অনুযায়ী এই দিন কিছু বিশেষ জিনিস শনি দেবতাকে দান করা উচিত তাহলে শনিদেব খুশি হন এবং তার ওপর থেকে কুদৃষ্টি সরিয়ে নেন। তাহলে এই বিশেষ দিন কোন রাশির ব্যক্তি কী দান করবেন, তা জেনে নিন।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

শনি জয়ন্তীর দিন শনিদেবের বিশেষ আশীর্বাদ পেতে চাইলে মেষ রাশির ব্যক্তিরা সরিষার তেল দান করুন। তাহলে শনি শক্তিশালী হবে, এবং সেই সঙ্গে তিনি আশীর্বাদ করবেন। তাঁর কৃপায় আপনি সকল কাজে সাফল্য পাবেন।

 মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

এই রাশির ব্যক্তিদের সকল কাজে যাতে সফলতা আসে, এমন পরিস্থিতিতে মিথুন ও কর্কট রাশির ব্যক্তিরা কালো তিল, উরদ ডাল দান করুন। কর্কট রাশির ব্যক্তিরা সরিষার তেল দান করুন। মনে রাখবেন, সরিষার তেল আগে থেকেই কেনা উচিত। যেদিন দান করবেন সেদিন কিন্তু কিনবেন না। তার আগে থেকে কিনে রাখুন এটি দান করলে শনিদেবের বিশেষ কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না। যে কাজে আপনি হাত দেবেন সেই কাজে জীবনের সাফল্য মিলবে।

কন্যা ও সিংহ রাশি

কন্যা ও সিংহ রাশি

এই রাশির ব্যক্তিরা শনিদেবটাকে খুশী করতে ওম বরেণায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এই রাশির জাতক জাতিকারা কালো কাপড়, কালো সুতো দান করুন। এটি দান করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং সেইসঙ্গে আপনি শনিদেবের বিশেষ কৃপা পেয়ে যাবেন।

 তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

শনিবার দিন সরিষার তেল তুলা রাশির ব্যক্তিরা গরীবদের দান করুন। গরীবদের এটি দান করলে আপনার জীবনের সাফল্য আসবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখা দেব এবং শনিদেব আপনার ওপর খুশি হবেন।

 ধনু ও মকর রাশি

ধনু ও মকর রাশি

শনির বিশেষ আশীর্বাদ পেতে চাইলে জাতক-জাতিকারা শুধুমাত্র ওম প্রম প্রীম প্রণ সস শনায়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন। পশু পাখিদের খাওয়ান। তাহলে শনিদেব খুশি হবেন। ব্যবসাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে হবে আপনার আর্থিক দিক শুভ হবে।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

এই রাশির জাতক-জাতিকারা কুষ্ঠ রোদীদের ওষুধ দান করুন। তাহলে আপনার জীবনে শুভ হবে এবং আপনার পরিবারের সদস্যদের কাজের ক্ষেত্রে সমস্ত বাধা কেটে যাবে। শনিদেবের বিশেষ কৃপা আপনি পেয়ে যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+