দেবী লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে কোন কোন টিপস অনুসরণ করবেন, দেখুন
সকল মানুষই বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে জীবনে সফলতা অর্জন করতে চান, কিন্তু সবার ভাগ্যে তা হয় না. দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া খুব কঠিন। ন্যায়নিষ্ঠা ভরে দেবীকে ডাকলে এবং সঠিক পথে চললে তবেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বলা হয়, বিষ্ণুর পূজা করলেও মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। যদি আপনি মা লক্ষী এবং বিষ্ণুর কৃপা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি।

সূর্যকে প্রণাম করুন
সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন। সেই সঙ্গে পূর্বপুরুষদের স্মরণ করে প্রণাম করুন। তাদের আশীর্বাদ নিন, বলা হয় যে সকল ব্যক্তি এই কাজটি রোজ করে থাকেন তাদের জীবনে সর্বদাই সাফল্য লেগে থাকে। তারা জীবনে খুব এগিয়ে যেতে পারেন।

বাসিঘর পরিষ্কার করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সকালে ঘুম থেকে ওঠার আগে ঘর পরিষ্কার করুন। বাসি ঘরে কোনও কাজ করবেন না। ঘর পরিষ্কার করে রাখলে তবেই মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। বাড়ির প্রধান মূল দরজা কখনোই নোংরা রাখবেন না । এটি সর্বদাই পরিষ্কার রাখবেন। কারণ মা লক্ষ্মী ও বিষ্ণু প্রধান দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করবে।

তুলসীর পূজো করুন
প্রতিদিন সকালে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে পূজা করুন। সেই সঙ্গে তুলসী তলায় জল দিন। ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে একদমই ভুলবেন না। এতে মা লক্ষ্মী খুব খুশি হন, কারণ তুলসী দেবীর সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এতে আপনার জীবনে আসবে সাফল্য আসবে। আর্থিক দিকেও অনেক উন্নতি করতে পারবেন আপনি।

অন্নপূর্ণাকে খুশি করুন
যদি পারেন খাওয়ার আগে প্রথম অন্ন ভগবানকে নিবেদন করুন। এতে মা অন্নপূর্ণা খুব খুশি হন, তিনি সর্বদাই আপনার রান্নাঘরে বিরাজ করবেন। এতে আপনার খাদ্য ও অর্থের অভাব কখনোও হবে না। সংসারে ভরে থাকবে সুখও।

দারিদ্র ব্যক্তিকে দান করুন
সকালে বাড়ি থেকে বের হলে প্রথম যে অভাবী বা দারিদ্র ব্যক্তিকে দেখতে পাবেন তাকে কিছু দান করুন। আপনার সাধ্যমত দারিদ্র ব্যক্তিকে দান করুন। তা খাদ্য বা অর্থ হতে পারে। এতে মা লক্ষ্মীও খুশি হবেন। সেই সঙ্গে পূর্বপুরুষের কৃপা পাবেন আপনি। আপনারা দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications