পিতৃপক্ষের সময় এগুলি কাউকে দান করবেন না, ক্রুদ্ধ হন পূর্ব পুরুষেরা
জ্যোতিষশাস্ত্রে, পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার বিশেষ রীতি রয়েছে। চলতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই সময়। যা চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। এই সময় দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় দারিদ্র ব্যক্তিদের কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের সফলতা লেগে থাকবে।
শুধু তাই নয়, পূর্বপুরুষদের উদ্দেশ্যেও দান করা অত্যন্ত শুভ। তবে এই সময় এমন অনেক জিনিস আছে তা ভুলেও দান করবেন না। এতে পূর্ব পুরুষেরা খুব রেগে যান। জানুন কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলবেন।

- লোহার পাত্র
এই সময় লোহার পাত্র কাউকে দান করবেন না। যদি কাউকে পাত্র দান করতে হয় তাহলে পিতল, সোনার পাত্র দান করুন। এগুলি শুভ বলে মনে করা হয়।
- চামড়ার জিনিস
পিতৃপক্ষের সময় চামড়ার জিনিস কাউকে একদমই দান করবেন না। এগুলো খুব অশুভ। এগুলি দান করলে পূর্বপুরুষেরা খুব রেগে জানেন। তাদের ক্রোধে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- পুরানো কাপড়
পুরনো কাপড় কাউকে দান করা একদমই উচিত নয়। এসময় ব্রাহ্মণদের নতুন বস্ত্র দান করুন। এতে কিন্তু পূর্বপুরুষেরা খুশি হবেন । সেই সঙ্গে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।
- কালো কাপড়
পিতৃপক্ষের সময় কালো কাপড় দান করা এড়িয়ে চলুন। কালো কম্বলও কিন্তু কাউকে দান করবেন না । অক্টোবর মাসে ২ তারিখের পর এই জিনিসগুলি দান করতে পারেন।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, পিতৃপক্ষের সময় তেল দান করা একদমই শুভ নয়। আর এসময় তো সরষের তেল একদমই দান করবেন না। যদি পারেন সরষের তেল কিনবেনও না।
- কী করলে পূর্ব পুরুষেরা খুশি হন
এই সময়ে সূর্যোদয়ের আগে আপনি অশ্বথ গাছের নিচে একটি দক্ষিণমুখী শঙ্খ রাখুন। তারপর তাতে কিছু জল দিন। তা সেই সঙ্গে দুধ, মিছরি, কালো তিল, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ১০৮ বার গাছের গোড়ায় জল দিন। তাহলে দেখবেন আপনার পূর্বপুরুষেরা খুব খুশি হবেন। তাদের কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
- পশু পাখিকে খাওয়ান
পিতৃপক্ষের সময় কোনও পশু, পাখি যদি আপনার বাড়িতে আসে, তাকে খাওয়াবেন। কখনোই তাকে এমনি তাড়িয়ে দেবেন না। যদি পারেন একটা থালায় তাকে খাবার নিবেদন করবেন। সেই সঙ্গে ব্রাহ্মণদের যদি পারেন খাওয়ান। এতে কিন্তু পূর্বপুরুষেরা খুব খুশি হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications