খরমাসে কোন কোন কাজ করা অশুভ, বিষ্ণুর কৃপা পেতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে খরমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসকে মলমাসও বলে হয়। এই মাসে কোনও শুভ কাজ করা হয় না। যেমন বিয়ের মতন কোনও শুভ অনুষ্ঠান হয় না। এসময়ে কোনও ব্যক্তি যদি শুভকাজ করেন তাহলে তার কাজে সাফল্য আসে না। ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে মল মাস।

মীন সংক্রান্তিতে হয় খরমাস

মীন সংক্রান্তিতে হয় খরমাস

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সূর্য মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুরু হয় মীন সংক্রান্তি। এই সময়টিও কিন্তু খুব অশুভ বলে মনে হয়, প্রতিবছর এইসময় শুরু হয় মলমাস। মলমাসে কোন কোন কাজ করবেন না দেখুন।

কোন কোন কাজ করবেন না

কোন কোন কাজ করবেন না

  • কোনরকম বিবাহের মতন শুভ অনুষ্ঠান খরমাসে করা উচিত না, তাহলে দাম্পত্য জীবনে নানান অশুভ প্রভাব পড়ে।
  • বাগদান, নতুন ঘর তৈরি করা বা নতুন ছাদ ঢালাই দেওয়া খরব মাসে করা উচিত নয়।
  • এসময় নতুন বাড়ি কিনবেন না, সম্পত্তি কিনবেন না। তা কিন্তু খুব বাজে হয়, গাড়ি কেনাও এই সময় খুব অশুভ। ওই সময় তাহলে আপনাকে নানান দোষের মুখে পড়তে হতে পারে।
  • নতুন ব্যবসা শুরু করবেন না ব্যবসাতে বিনিয়োগও করবেন না, খরমাসে কোনও শুভ কাজ করলে তা সঠিক ভাবে সম্পন্ন হয় না।
  • খরমাসে অ্যালকোহল, আমিষ খাবার এড়িয়ে চলুন, না হলে আপনার শরীর খারাপ হতে পারে।
 কী কী করবেন দেখুন

কী কী করবেন দেখুন

  • যদি আপনি এই সময় সুস্থ থাকতে চান এবং সকল কাজে সাফল্য অর্জন করতে চান তাহলে ভগবান বিষ্ণুর পূজা করুন।
  • জীবনে সাফল্য অর্জন করতে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন।
  • আপনি যদি খরমাসে সত্যনারায়ণের সিন্নি দেন বা ভগবানের পাঠ শোনেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবে এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাবেন।
  • খরমাসে তামার পাত্রে হলুদ রেখে সূর্যকে নিবেদন করুন। এটি করলে ভগবান সূর্যের বিশেষ কৃপা পাওয়া যায়।
  • যদি কোনও ব্যক্তি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি অশুভ স্থানে থাকে তাহলে বৃহস্পতিকে আরোও শক্তিশালী হবে এবং খরমাসে মা লক্ষ্মীর পুজো করা উচিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+