মেয়েকে সুখী করতে চান, তাহলে ভুলেও এই জিনিসগুলি বিয়েতে উপহার দেবেন না
বিয়ে একটি বড় ও শুভ অনুষ্ঠান। আর প্রত্যেকটি বাবা- মা বিয়েতেই কিন্তু তার সন্তানদের নানান ধরনের উপহার দিয়ে থাকেন। সোনার গয়না থেকে আসবাবপত্র, তাদের পছন্দমতন অনেক উপহার দিয়ে থাকেন।
তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি আপনি কন্যার বিয়ে দেন, তাহলে এই উপহারগুলি কখনোই দেবেন না। এতে তার জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁর নানান সমস্যা লেগে থাকবে। জানুন কন্যাকে কোন কোন জিনিস একদমই দেবেন না।

- ধারালো জিনিস
বিয়ের সময় আপনি আপনার কন্যা সন্তানকে ভুলেও কোনও ধারালো জিনিস দেবে না। যেমন- ছুঁচ বা কোনও ধারালো জিনিস দেওয়া উচিত নয়। এতে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। শ্বশুরবাড়ির সঙ্গে তাদের ঝামেলা লেগেই থাকে। এমনকি স্বামী, শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাদের অশান্তি বাড়তে থাকে। কোনও ভাবেই সেই অশান্তি থেকে তারা বেরোতে পারবেন না। আপনার পরিবারের সঙ্গেও তাদের নানান সমস্যা শুরু হতে থাকবে।
- ছাঁকনি
মেয়েকে বিয়েতে কখনোই ছাঁকনি দেবেন না। সেটা চায়ের ছাঁকনি হোক কিংবা ময়দার ছাঁকনি কখনোই তাকে কিনে দেবেন না। শুধু এতে অর্থহানি হবে তা নয়, এতে তার শ্বশুরবাড়ির সঙ্গেও খুব খারাপ সম্পর্ক তৈরি হবে। ঝগড়া, অশান্তি তাদের সঙ্গে লেগেই থাকবে। এমনকি এই সম্পর্ক পরে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত এগোতে পারে।
- ঝাড়ু
কখনোই ঝাড়ু মেয়েকে বিয়েতে দেবেন না। যদি আপনার মেয়ে তাঁর শ্বশুরবাড়িতে আপনার বাড়ি থেকে বিয়ের দিন ঝাড়ু নিয়ে যায়, তাহলে তার দুর্ভাগ্য লেগে থাকবে জীবনে। এতে তাদের আর্থিক সমস্যা দেখা দেবে। পরিবারের সদস্যরা কেউ অসুস্থ হতে পারে। আবার এমনকি কোনও কাজে অগ্রগতিতে এসে থেমে যাবে।
- আচার
পৌরাণিক বিশ্বাস অনুসারে, মনে হয় মেয়ের বিয়ের সময় ভুল করেও তাকে কোন আচার জাতীয় জিনিস দেবেন না। অর্থাৎ টক জাতীয় জিনিস দেবেন না। এই টক আচার খেলে তাঁর শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হবে। মেয়েকে বিবাহিত জীবনের সুখী করতে ভুলেও কিন্তু এই জিনিসগুলি দেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications