ভুলেও তুলসী গাছের কাছে এই গাছগুলি রাখবেন না, কিন্তু কেন, জানুন

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। যে বাড়িতে তুলসী পুজো নিত্যদিন করা হয়, সেই বাড়িতে কখনোই অর্থের অভাব হয় না। এমন কী মা লক্ষ্মীও সেই বাড়িতে বাস করেন।

কারণ, তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে বলেই মনে করা হয়। তুলসী গাছের কাছে এই গাছগুলি রাখবেন না। এতে বাড়ি থেকে সুখ, শান্তি চলে যায়। এমন কী মা লক্ষ্মীও খুব রেগে যান। জানুন কোন কোন গাছ একদমই তুলসী গাছের কাছে রাখবেন না।

tulsi

  • ক্যাকটাস গাছ একদমই রাখবেন না

বর্তমান সময়ে বাড়িতে ক্যাকটাস গাছ রাখার প্রবণতা প্রায় সকলেরই বাড়ছে। বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছের কাছে যেকোনও কাঁটা যুক্ত গাছ একদম রাখা যায় না। ক্যাকটাস গাছ তো ভুলেও রাখবেন না। এতে ক্রমশ দুর্বল হয়ে পড়বে আপনার আর্থিক অবস্থা। সেই সঙ্গে আপনার আর্থিক অবনতি হতে পারে। তাই যদি এই গাছ আপনার বাড়িতে থাকে তাহলে আজই সরিয়ে ফেলুন।

  • এই গাছ রাখবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের কাছে এমন কোনও গাছ রাখা উচিত নয় যেগুলি থেকে যেগুলি কাটার পরে যে গা থেকে দুধের মতন তরল বের হয়। এতে আপনার অর্থহানি হতে পারে। এমনকি কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তি বাধতে পারে।

  • শুকনো গাছ রাখবেন না

তুলসী গাছের আশেপাশে যে গাছ মারা গেছে কিংবা যে গাছ শুকিয়ে গেছে সেই গাছ ভুলেও রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। এতে কিন্তু আপনার অর্থহানি হতে পারে। এমনকি বাড়ির বড় সদস্য অসুস্থ হয়ে যেতে পারেন, তাই আগেই সাবধান হোন আপনি।

  • অন্ধকার জায়গায় রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। এছাড়াও কোনও খারাপ জায়গা বা যেখানে বাড়ি ড্রেনের জল যায়, তার আশেপাশে কোথাও তুলসী গাছ লাগাবেন না। যেখানে সূর্যের আলো পড়ে না সেখানেও তুলসী গাছ লাগাবেন না। অন্ধকার জায়গায় তুলসী গাছ লাগালে মা লক্ষ্মী রেখে যান। এতে আপনার জন্মকুণ্ডলী দুর্বল গ্রহ শক্তিশালী হবে এবং আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। ব্যবসাতেও আপনার লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+