বাস্তুতরুটি দূর করতে ও আর্থিক দিকে উন্নতি করতে নিয়মিত মানুন এগুলি
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে কিন্তু জীবনে এগোনো যায় না। তাহলে আপনার বাড়িতে সুখ বজায় থাকবে না।
যদি জীবনের সকল কাজে এগিয়ে যেতে চান, আর্থিক দিকে লাভ করতে চান, কোনও কাজে পিছিয়ে না পড়তে চান, সুখ-সমৃদ্ধি জীবনে বাড়াতে চান তাহলে এগুলি মেনে চলবেন।

- ভোরে তাড়াতাড়ি উঠবেন
যদি আপনারা শরীর সুস্থ রাখতে চান, তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এবং ভোরবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন। ভোরে ঘুম থেকে উঠবেন। এই অভ্যাসগুলো খুব ভালো। তবে কিন্তু শরীর সুস্থ থাকবে। এতে মস্তিষ্ক ভালো থাকবে, স্মৃতিশক্তি বাড়বে। সেই সঙ্গে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি পুজো করেন ও স্নান করেন, তাহলে মানসিক শান্তি বজায় থাকবে, শরীর ভালো থাকে।
- ছাদ পরিষ্কার রাখবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়ির ছাদকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ছাদে যদি আবর্জনা থাকে, তাহলে বাস্তুদোষের সৃষ্টি হয়। অনেকেই বাড়ির ছাদে কিন্তু বাঁশ, লোহার জিনিসপত্র, ভাঙা চেয়ার রাখা একদমই উচিত নয়। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। অর্থহানি হতে পারে। এতে আপনার পরিবারে যে সদস্যরা রয়েছেন তারা খুব দ্রুত অসুবিধার মধ্যে পড়বেন, তাদের শরীর খারাপ হতে পারে। এমনকি পরিবারের সকল সদস্যদের সঙ্গে সকলের বিবাদ বাঁধতে পারে।
- সকাল ও সন্ধ্যায় বাড়ি ঝাঁট দেবেন
বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সকাল ও সন্ধ্যায় বাড়ি ঘরে ঝাঁট দেবেন। তবে সূর্যাস্তের পর কখনোই ঘরে ঝাড়ু দেওয়া উচিত নয়। ঘরে যেন কোনও নোংরা না থাকে। নোংরা যে ঘরে থাকে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন না। এতে দেবী আপনার বাড়িতে কখনই ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে না । অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।
- দেওয়াল পরিষ্কার রাখবেন
বাস্তুত্রুটি দূর করার জন্য আপনাকে আপনার বাড়ির দেওয়াল পরিষ্কার রাখতে হবে। দেওয়ালে কোন ফাটল বা স্যাঁতস্যাঁতে থাকা উচিত নয়। এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি কখনোই প্রবেশ করবে না । রোগ ব্যাধিও সহজে ছাড়তে চাইবে না।
- যেখানে থুতু ফেলবেন না
আপনি বাড়ির যেকোনও জায়গাতেই থুতু ফেলবেন না। এতে আপনার সম্মান, খ্যাতি, সুনাম ক্ষতি হতে পারে। তাই আপনার বাথরুম বা ঘরের বাইরে থুথু ফেলার চেষ্টা করবেন।
- পুরানো জুতো বাড়িতে রাখবেন না
পুরনো জুতো বাড়িতে রাখলে নেতিবাচক শক্তি ভরে যেতে থাকে। জুতো যেখানে সেখানে রাখবেন না। এতে পরিবারের শান্তি নষ্ট হয়। একে অপরের সঙ্গে ঝগড়া বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন।
- এই জায়গায় খাবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, কাজের জায়গায় বা পড়াশোনার জায়গায় বা অফিসের ডেস্কে কেউ চা, কফি বা কোনও খাবার খাবেন না। এগুলো আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন। অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications