শ্রাবণ মাসে স্বপ্নে এগুলি দেখলে আপনার কোনও ইচ্ছা অপূর্ণ থাকবে না, আপনি কি স্বপ্ন দেখেন জেনে নিন
শ্রাবণ মাসে স্বপ্নে এগুলি দেখলে আপনার কোনও ইচ্ছা অপূর্ণ থাকবে না, আপনি কি স্বপ্ন দেখেন জেনে নিন
স্বপ্ন দেখা এবং তার সঙ্গে যুক্ত ভবিষ্যতের শুভ–অশুভ ঘটনার সঙ্কেত পাওয়ার বিষয়ে সবাই জানে। কিন্তু এটা হয়ত অনেকেরই অজানা যে ব্যক্তি কখন স্বপ্ন দেখছেন তারও প্রভাব কিন্তু পড়ে। শুধু স্বপ্নশাস্ত্রেই নয়, ধর্ম পুরাণেও উল্লেখ আছে যে, একটি বিশেষ দিন বা সময়ে দেখা স্বপ্নগুলো বহুগুণ বেশি ফল দেয়। শ্রাবণ মাসও এই বিশেষ সময়ের একটি।
যদি এই বিশেষ মাসে ভগবান শিবকে নিয়ে কোনও বিশেষ স্বপ্ন দেখেন তো জেনে রাখুন আপনার জীবন বদলের সময় চলে এসেছে। এই স্বপ্ন আপনার জীবনে এমন সুখ–সমৃদ্ধি ও খুশিতে ভরিয়ে দেবে যে আপনার কোনও ইচ্ছাই অপূর্ণ থাকবে না। এই বছর শ্রাবণ মাস ২৩ জুলাই থেকে শুরু হয়ে ২২ অগাস্ট পর্যন্ত থাকবে।

ভগবানের দর্শন
শ্রাবণ মাসে যে কোনও ভগবানকে স্বপ্নে দর্শন করা খুবই শুভ বলে মানা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনার জীবন থেকে সব দুঃখ-সমস্যা দূর হয়ে যাবে। সঙ্গে আপনার আর্থিক পরিস্থিতিও খুব ভালো হতে চলেছে।

শিবের দর্শন
শ্রাবণ মাসকে শিবকে উৎসর্গ করা হয়, যদি আপনি এই মাসে কখনও স্বপ্নে ভগবান শিবকে দেখতে পান, তাহলে ধরে নিন যে আপনি তাঁর দ্বারা আশীর্বাদ পেয়েছেন। এটি আপনার জীবনে অনেক উন্নতি এবং অর্থ নিয়ে আসতে চলেছে। যখনই স্বপ্নে শিবকে দেখবেন, অবিলম্বে শিবলিঙ্গে জল দেওয়া শুরু করুন, তারপরে আপনি ফলাফলটি দেখে অবাক হবেন।

নাগ–নাগিনের জোড়া
স্বপ্নে সাপ অনেকবার দেখা যায়, কিন্তু শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখা খুবই শুভ। যদি নাগ-নাগিনের একজোড়া দেখেন, তাহলে বুঝে নিন আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। এছাড়াও, আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হবে এই স্বপ্ন দেখলে।

স্বপ্নে মাছ দেখা
শ্রাবণ মাসে স্বপ্নে জলের মধ্যে মাছ সাঁতার কাটছে দেখা আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন তার ইঙ্গিত।

গঙ্গা নদী
গঙ্গা নদীকে খুবই পবিত্র বলে মানা হয় এবং তা যদি স্বপ্নে আসে তবে তা খুবই শুভ। শ্রাবণ মাসে স্বপ্নে গঙ্গা নদী দেখা শুধু আপনার বর্তমান জীবনকে সম্পদে পরিপূর্ণ করবে তা নয়, এটি আপনার পুণ্যবান হওয়ারও লক্ষণ।

জল ভরতি পাত্রের স্বপ্ন
কোনও ব্যক্তি যদি জল ভরতি পাত্রের স্বপ্ন দেখেন, তাকে হলে তা সম্পত্তির প্রতীক মনে করা হয়। স্বপ্নে বালতি ভরতি জলের স্বপ্ন দেখলে, ভবিষ্যতে অর্থের সঙ্গে সম্মান লাভ করা যায়।

নদীর জল দেখা
স্বপ্নে নদীর জল দেখা শুভ মনে করা হয়। এমন স্বপ্ন শীঘ্র অসম্পূর্ণ ইচ্ছা পূরণের দিকে ইঙ্গিত দেয়। এর ফলে আর্থিক লাভ হতে পারে। এমনকি জীবনে আগত বাধা দূর করার দিকেও ইঙ্গিত দেয় এটি।












Click it and Unblock the Notifications