জেনে নিন, প্রতিদিন কী কী সহজ উপায় করলেই জীবনে লাভ হবে অনন্ত সুখ

জেনে নিন, প্রতিদিন কী কী সহজ উপায় করলেই জীবনে লাভ হবে অনন্ত সুখ

সুখই হল মানব জীবনের প্রধান চাহিদা। পৃথিবীর সব মানুষ চান কোনও না কোনও ভাবে সুখী জীবন যাপন করতে। অনেকে অনেক রকম ভাবে চাহিদা অনুযায়ী সুখের সন্ধান করে থাকেন। এ জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজের প্রতি নিষ্ঠারও প্রয়োজন। কিন্তু অনেক সময় এত কিছু করার পরও মানুষ তাঁদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অনেক বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকেন। যার কারণে মনের মধ্যে হতাশার ভাব আসতে থাকে। কঠোর পরিশ্রম ছাড়াও, জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত নিয়মগুলি জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। সনাতন হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সামান্য় কিছু উপায় করলেই জীবনে ঘটবে আমূল পরিবর্তন। সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন।

সকালে উঠে হাতের তালু দেখা

সকালে উঠে হাতের তালু দেখা

প্রতিটি মানুষের দেহতত্ত্বের মধ্যেই শাস্ত্র লুকিয়ে থাকে। জ্যোতিষীদের মতে, সকালে ঘুম থেকে উঠে নিজের করতল অর্থাৎ হাতের তালুর দিকে তাকানো খুব শুভ। বিশ্বাস করা হয় যে হাতের তালুর সামনের অংশে মা লক্ষ্মীর বাস। মাঝখানে দেবী সরস্বতী থাকেন। এছাড়া তালুর নিচের অংশে ভগবান বিষ্ণুর অবস্থান। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমে হাতের তালু দেখলে লক্ষ্মী, সরস্বতী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়।

মা ও বাবার আশীর্বাদ নেওয়া

মা ও বাবার আশীর্বাদ নেওয়া

সকল পুরাণ ও শাস্ত্র মতে মা বাবাকে স্বয়ং ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। মাকে স্বর্গের থেকেও উচ্চ স্থানে রাখা হয়। তাই যে কোনও কাজে মা বাবার আশীর্বাদ থাকলে তা সফল হয়। শাস্ত্রে পিতামাতাকে প্রত্যক্ষ দেবতা হিসাবে বিবেচনা করা হয়েছে। পিতা-মাতার আশীর্বাদে সব বাঁধা দূর হয়ে যায়। তাই প্রতিদিন সকালে বাবা-মায়ের পা স্পর্শ করলে জীবনে সুখ লাভ হয়।

প্রতিদিন সূর্য প্রণাম

প্রতিদিন সূর্য প্রণাম

সনাতন হিন্দু শাস্ত্রে সূর্য দেবের পূজা খুবই শুভ বলে মনে করা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়েছে। এমন অবস্থায় প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করলে জীবনের সব দুর্ভাগ্য নাশ হয়। সেই সঙ্গে জলের সঙ্গে লাল আবির বা লাল ফুল দিয়ে সূর্যকে অর্ঘ দান করলে সৌভাগ্য লাভ হয়।

দই চিনি খাওয়া

দই চিনি খাওয়া

প্রতিদিন সকালে স্নান করে কথাও কাজে যাওয়ার সময় দই খাওয়া শুভ। সকালে অফিসের জন্য বাড়ি থেকে বের হলে অবশ্যই দই ও চিনি খেয়ে যাওয়া উচিত। এই কাজ করলে সব কাজে সহজেই বাঁধা দূর করা যায়। সেই সঙ্গে কোথাও কোনো জরুরি কাজে বা ভ্রমণে গেলেও দই ও চিনি খেয়ে গেলে তা খুব শুভ বলে মনে করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+