পশুপাখিদের সেবার মধ্যেই লুকিয়ে রয়েছে গ্রহ শান্তির উপায়, জেনে নিন কীভাবে
কখনও কোনও অবলা প্রাণীর লোকসান করতে নেই, কারণ এরাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পাশাপাশি মানব জীবনেও পশু-পাখিদের উপস্থিতি বিশেষ মাহাত্ম্য রাখে। যেটা বিজ্ঞানও মানে। জ্যোতিষ শাস্ত্রে পশু-পাখিদের সেবা ও তাদের সুরক্ষা দেওয়ার বিষয়ে বলা হয়েছে। অনেক গ্রহ কুণ্ডলীতে অশুভ থাকার পলে জ্যোতিষ উপায় স্বরূপ পশু-পাখিদের সেবা করার পরামর্শ দেওয়া হয়। এতে খারাপ গ্রহ খুব শীঘ্রই শুভ ফল দেয়। নবগ্রহের শান্তির জন্য পশুপাখিদের সেবা করা ভালো বলে মনে করা হয়। কোন পশু কোন গ্রহের শান্তির জন্য শুভ বলে মনে করা হয় আসুন জেনে নেওয়া যাক।

কুকুর
শাস্ত্র অনুযায়ী কুকুরকে পাপ গ্রহ কেতু ও ক্রুর গ্রহ শনির সঙ্গে যুক্ত হতে দেখা গিযেছে। কুকুর পুষলে আর তাদের সেবা করলে এই দুই গ্রহ অশুভ হয়েও শুভ ফল প্রদান করে। এর পাশাপাশি কুকুরকে ভৈরব ভগবানের সেবক বলে মনে করা হয়। এইজন্য কুকুরকে কখনও বিরক্ত করতে নেই বা তার লোকসান করা উচিত নয়। এরকম করলে গ্রহের অশুভতা বানার পাশাপাশি ভৈরব ভগবানও রেগে যেতে পারেন। কারণ ভৈরবজি একেবারে পছন্দ করেন না যে কেউ তাঁর সেবকের ক্ষতি করুক।

তোতা পাখি
তোতা পাখির শুভ ফল প্রদানের বর্ণনা পদ্মপুরাণেও পাওয়া যায়। কথিত আছে যে তোতা পাখি পুষলে ও তার সেবা কর লে বক্রী গ্রহের অশুভতার প্রভাব পড়ে না। জ্যোতিষ শাস্ত্র মতে রাহু ও কেতু সর্বদাই উল্টো চাল চলেন। মানা হয় যে যাঁদের বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত সমস্যা হচ্ছে, তাঁরা তোতার সেবা করুক। এরকম করলে বুধ গ্রহের অশুভতা দূরে চলে যায়। জ্যোতিষ শাস্ত্রে বুধকে বাণী, ব্যবসা, লেখা, গান, গণিত, আইনের কারক বলে মানা হয়।

চড়ুই পাখি
চড়ুই পাখি সবার প্রিয়। এর কিচিরমিচির সকলের ভালো লাগে। চড়ুই পাখি যদিও এখন কম দেখতে পাওয়া যায়। তবে পরিবেশ ভালো রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র গ্রহ চড়ুই পাখিকে রক্ষা ও সেবা করলে শক্তিশালী হয়। শুক্রকে বিলাসবহুল জীবনের কারক বলে মনে করা হয়। শুক্র গ্রহ দুর্বল হলে ব্যক্তির স্বাচ্ছন্দ্য হ্রাস পায়, অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। যাঁরা বাড়ির ছাদে বা অন্য কোনও জায়গায় এই পাখির জন্য জল রাখেন এবং যত্ন নেন তাঁদের উপর লক্ষ্মীজি খুশি হন এবং শুক্রের অশুভতা দূর হয়।

গরু
আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি বলহীন, নিস্তেজ বা অন্য গ্রহ দ্বারা কুপিত হয়, তা হলে আপনি মাতৃ ভালবাসা থেকে বঞ্চিত হবেন। এখানে মা শুধু জন্মদাত্রী মা নয়, আপনি অক্ষর জ্ঞান লাভ থেকে বঞ্চিত হবেন, সন্তানের মৃত্যুতে শোক পাবেন, গুরুর কৃপা থেকে বঞ্চিত হবেন, দূরারোগ্য রোগ হবে। এ ক্ষেত্রে আপনি যদি গরু বা হাতিকে প্রতি দিন নিয়ম করে গাস, পাতা, বিচালি-সহ গরু বা হাতির পছন্দের খাবার নিয়ম করে খাইয়ে যেতে পারেন, তা হলে অচিরে আপনি অশুভ বৃহস্পতির প্রকোপ থেকে মুক্তি পাবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications