Guru Gochar 2023: মেষ রাশিতে কত দিন থাকবেন গুরু গ্রহ, বৃহস্পতির কৃপা পাবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা ঘর পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলবে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বা দেবগুরু বলেই জানি।
এই গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় নেয় এক থেকে দেড় বছর। ২০২৩ সালে স্থান পরিবর্তন করেছে গুরু গ্রহ, বৃহস্পতি ২০২৪ সাল পর্যন্ত মেষ রাশিতে থাকবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে লাভ হবে আপনার। যারা বেসরকারি চাকরি করছেন তাঁদের চাকরিতে পদোন্নতি হবে। তাছাড়া এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। এই সময় কেরিয়ারের জন্য আপনাকে ভাবতে হবে না, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। জীবনে সাফল্য আসবে শুধু তাই নয়, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। প্রেমের সম্পর্কে আপনি অনেক উন্নতি করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনার অর্থ প্রাপ্তির হওয়া সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
মেষ রাশিতে বৃহস্পতি গমনের সঙ্গে সঙ্গে ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলে যাবে। এসময় আর্থিক দিকে আপনার খুব লাভ হবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। শুধু তাই নয়, নতুন যানবাহন কিনতে পারেন আপনি। কর্মজীবন থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। ব্যবসায় খুব লাভ হবে, বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন। সন্তানদের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সকল কাজে তাঁরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভবনা রয়েছে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনের সাফল্য আসবে।এসময় আপনার অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। এই সময় যে কাজ করবেন সেই কাজেই আপনারা সাফল্য আসবে। আংশিক ব্যবসায় খুব লাভ আসবে। লটারি কাটতে পারেন। সেখানে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। এসময় পড়ুয়াদের পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে, সেখানে গিয়ে তাদের জীবনে সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications