Guru Chandal Yog: জুন মাসেই ভঙ্গ হচ্ছে ‘গুরুচণ্ডাল যোগ’, সফলতার শীর্ষে কারা পৌঁছবেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি ও নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে নানান যোগ তৈরি করে থাকেন। এমন কিছু যোগ রয়েছে যেগুলি শুভ আবার কিছু যোগ আছে যা অশুভ। অশুভযোগ গুলির মধ্যে একটি যোগ হল 'গুরুচণ্ডাল যোগ’। এই যোগ খুবই অশুভ। এই যোগের অশুভ প্রভাব যে রাশির ব্যক্তিদের উপর পরে তাদের জীবনের অসুবিধার সৃষ্টি হয়।
এসময় বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে বেরিয়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। রাহু অশ্বিনী নক্ষত্রে বিচরণ করবে। গুরুচণ্ডাল দোষ ভঙ্গ হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। ২১ জুন থেকে আর্থিক দিকে খুব সাফলতা আসবে এই রাশির ব্যক্তিদের, সেই রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানেন।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যারা এসময় পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আপনার সমস্ত কাজ খুব ভালোভাবেই হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের।

কর্কট রাশি
কর্কট রাশির (Cancer)ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে দাম্পত্য জীবনে আপনার সাফল্য আসবে। খুব লাভ হবে আপনার, যারা ব্যবসা তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।ব্যবসায় আপনাদের আর্থিক লাভ হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখের মুখ দেখতে পাবেন।

সিংহ রাশি
সিংহ রাশির (Leo) ব্যক্তিদের আর্থিক দিকে খুব লাভ হবে। নবম ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, তাই আপনার আয় খুব ভালো হবে। বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন সকল কাজে, পরিবারের সবাই আপনার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চলবে। জীবনে সফলতা নিশ্চিত আপনার।

মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু হবে। এই সময় যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা মিলবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। সকল কাজের সফলতা মিলবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications