বিষ্ণুর কৃপা পেতে মাঘ পূর্ণিমায় রাশি অনুযায়ী এই জিনিসগুলি দান করুন

মাঘ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পুজো করা হয়। মনে করা হয়, এটি করলে জীবনে সফলতা লেগে থাকে। সেই সঙ্গে চন্দ্রেরও পুজো করা হয়।

যা করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যদি আপনি জীবন থেকে দুঃখ, কষ্ট কাটাতে চান, তাহলে এই বিশেষ দিনে করুন রাশি অনুযায়ী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই জিনিসগুলি নিবেদন করুন, ফিরবে ভাগ্য, জানুন কারা কী নিবেদন করবেন।

puja

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা মাঘ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে লাল রঙের যেকোনও ফল নিবেদন করবেন। এতে আপনি বিবাহিত জীবনেও খুব সুখী হবেন।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা এই পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে চিনি ও মাখন নিবেদন করুন। এতে যদি আপনার জন্মকুন্ডলীতে চন্দ্র গ্রহও শক্তিশালী হবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর কৃপা পেতে হলুদ কোনও জিনিস নিবেদন করা উচিত। তা আপনি ফুল নিবেদন করতে পারেন কিংবা মিষ্টি। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের মাঘ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর কৃপা পেতে ফল নিবেদন করুন। এতে আপনার জীবনে সফলতা পাবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা এদিন ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন। এতে আপনার আয় উন্নতি বাড়তে থাকবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে দুধে জাফরান মিশিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করলে আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরা এই পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে সাদা মিষ্টি নিবেদন করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে দুধ নিবেদন করুন।

  • ধনু রাশি

ধনু রাশির জাতকরা এদিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কলা নিবেদন করুন। এতে আপনার অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক-জাতিক মাঘ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে নারকেল নিবেদন করলে আপনার ব্যবসায় লাভ হবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা মাঘ পূর্ণিমা দিন ভগবান বিষ্ণুকে সাদা মিষ্টি দান করুন। এতে আপনার জীবনে শুভ সময় শুরু হবে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তির ভগবান বিষ্ণুর কৃপা পেতে ও মনের সকল ইচ্ছা পূরণ করতে লাড্ডু নিবেদন করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+