বেডরুমে এই জিনিসগুলি রেখেছেন? বৈবাহিক সম্পর্ক ভাঙার আগেই ব্যবস্থা নিন এখনই

সবাই চান যে তাঁর বাড়ির প্রত্যেকটি কোণ সুন্দর হয়ে উঠুক। এর পাশাপাশি বাড়িতে মন একটা জায়গাও থাকে যেটা সবার জন্য বিশেষ হয় আর সেটা হল শোওয়ার ঘর বা বেডরুম। প্রত্যেকে নিজের শোওয়ার ঘরকে সাজিয়ে রাখতে ভালোবাসেন। কিন্তু এটা কি জানেন যে শোওয়ার ঘরে রাখা প্রত্যেকটি জিনিস আপনার স্বভাবের ওপর প্রভাব ফেলে। শুধু তাই নয়, বাস্তু শাস্ত্র মতে যদি আপনার সম্পর্কে কোনও ধরনের ঝগড়া-অশান্তি হচ্ছে বা স্বামী-স্ত্রীর মধ্যে রোজ ঝগড়া হচ্ছে তাহলে এর পিছনে থাকা কারণ হিসাবে শোওয়ার ঘরে থাকা জিনিস হতে পারে। তাই সময় থাকতে শোওয়ার ঘর থেকে এগুলি দ্রুত সরিয়ে ফেলুন। দেখবেন আপনার জীবনে ফের সুখের সময় ফিরে আসবে।

বৈদ্যুতিন জিনিসকে শোওয়ার ঘর থেকে বাইরে করুন

বৈদ্যুতিন জিনিসকে শোওয়ার ঘর থেকে বাইরে করুন

বাস্তুশাস্ত্র মতে বৈদ্যুতিন উপকরণকে শোওয়ার ঘর থেকে সরিয়ে ফেলুন। কম্পিউটার ও টিভির মতো বৈদ্যুতিন ডিভাইস শোওয়ার ঘরে রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়তে থাকে। যেটা আগে গিয়ে ঝগড়া পর্যন্ত হতে পারে। সময় থাকতে এগুলিকে বাইরে বের করে দিন।

হিংসাত্মক পশুদের ছবি শোওয়ার ঘর থেকে সরিয়ে রাখুন

হিংসাত্মক পশুদের ছবি শোওয়ার ঘর থেকে সরিয়ে রাখুন

মনে করা হয় যে ব্যক্তি যে ধরনের ছবি পছন্দ করেন তার স্বভাবও সেরকম হয়ে থাকে। কিন্তু আপনি এটা কি জানেন যে হিংসাত্মক পশুর ছবি বা মূর্তি শোওয়ার ঘরে রাখা উচিৎ নয়। বাস্তু শাস্ত্র মতে এই ধরনের ছবি বৈবাহিক জীবনে খুব বড় ধরনের ঝগড়ার কারণ হতে পারে এবং তার ফলে রোজ ঝগড়া হতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে।

একের অধিক বেড শোওয়ার ঘরে নয়

একের অধিক বেড শোওয়ার ঘরে নয়

বাস্তু বিজ্ঞান মতে বেডরুমে কখনও একের অধিক বেড রাখলে জীবনে তার নেতিবাচক প্রভাব দেখা যায়। সেরকমভাবেই একটি বেডে দুটি গদি রাখাও অশুভ বলে মনে করা হয়। বিছানায় থাকা দু'‌টি গদি বৈবাহিক জীবনের সুখ-শান্তি কেড়ে নেয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়তে থাকে।

বেডরুম ও বাথরুম

বেডরুম ও বাথরুম

আজকাল বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম রাখাই দস্তুর। তবে বেডরুমের সঙ্গে বাথরুম যুক্ত থাকলে কতকগুলি বিষয় মাথায় রাখতে হবে- প্রথমত অ্যাটাচড বাথরুম শুকনো রাখতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছনতার উপর দিতে হবে নজর। বাথরুম ব্যবহারের পরে দরজা বন্ধ রাখুন। দরজা খোলা টয়লেট থেকে নেতিবাচক প্রভাব সমগ্র ঘরে প্রবাহিত হয়। শুরু হয় নানা ধরনের সমস্যা। এছাড়া সাঁতস্যাঁতে বাথরুম দম্পতিকে ঋণগ্রস্ত করে তোলে। এমনকী সাংসারিক জীবনেও ঝড় বইয়ে দিতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+