কোন কোন জিনিস পার্সে রাখলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, জানেন
সকলেই কিন্তু আর্থিক দিকে স্বচ্ছল রাখতে চান, কিন্তু সকলের পক্ষে তা থাকা সম্ভব হয় না। এর পেছনে আমাদের অনেক ত্রুটি থাকে। এমন অনেকই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও তারা আর্থিকভাবে ততটা সচ্ছল থাকেন না। যে কারণে তারা ক্রমশই মানসিকভাবে ভেঙে পড়েন।
জ্যোতিষশাস্ত্রে এমন অনেক ছোট ছোট কাজের কথা বলা হচ্ছে যেগুলি আমরা অজান্তেই ভুল করে থাকি, আর যার কারণে আমাদের মানসিক চাপ বাড়তে থাকে এবং আমাদের আর্থিকভাবেও ক্ষতি হয়। যেমন অনেক জিনিস আছে যেগুলি আপনি রাখতে পারবেন পারেন না আপনার পার্সে।

কিন্তু সেই জিনিসগুলি আমরা কিন্তু রেখে দি নিজেদের পার্সে, আর যে কারণেই আমাদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। জানেন কোন কোন জিনিস আপনি আপনার পার্সে রাখবেন না।
আমরা অনেকেই প্রায় নিজেদের পার্সে টাকা-পয়সা ছাড়াও এমন অনেক জিনিস রেখে দিই যেগুলি কিন্তু রাখা একদমই ঠিক না। যেমন অনেক অপ্রয়োজনীয় কাগজ আমরা আমাদের পার্সে রেখে দিই। এগুলি কিন্তু আমাদের অনেক সময় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করে তোলে। আপনার পার্সে যদি এমন কোনও জিনিস থাকে তার দ্রুতই সরিয়ে ফেলুন।

এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের পার্সে পুরনো বিল রেখে দেন, যেগুলি কিন্তু আমাদের আর্থিক দিকে অনেক অবনতি করে, শুধু তাই নয় আমাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন- বিদ্যুতের বিল, কোন রেস্টুরেন্টের বিল, এগুলি কিন্তু পার্সে না রাখাই ভালো।
আমরা অনেকেই ভগবানের ছবি পার্সে রাখি। চামড়ার পার্স কিন্তু পশুর চামড়া থেকে তৈরি হয়। তাই এখানে ঈশ্বরের ছবি রাখা উচিত নয়। এটি আমাদের আর্থিকভাবে যেমন অবনতি করে তুলবে ঠিক তেমনি এগুলি আমাদের দারিদ্রতার একটি বড় কারণ। এতে কিন্তু দেবতার ছবি রাখছেন তিনিও কিন্তু রেগে যান।

অনেকেই আলমারির চাবি বা বাইকের চাবি নিজেদের পার্সে রেখে দিই কিন্তু লোহার জিনিস পার্সে রাখতে বারণ করা হচ্ছে। এতে আপনার নেতিবাচক শক্তির প্রবণতা বাড়বে এবং আর্থিক দিকেও নানান অবনতির সৃষ্টি হয়।
মৃতদেহের ছবি কখনোই রাখবেন না। এটি পার্সে রাখা কিন্তু এটি খুব খারাপ। এটির সঙ্গে আপনার আর্থিক দিকে নানান অবনতি দেখা যায় এবং কোন কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন না। তাই এমন ছবি যদি আপনার পার্সে থাকে তাহলে তো দ্রুত সরিয়ে রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications