আপনি কি লেবুর সঙ্গে খান এগুলি, অজান্তেই করছেন না তো শরীরের মারাত্মক ক্ষতি?
লেবু খেতে অনেকেই ভীষণ ভালোবাসেন। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমন অনেকেই রয়েছেন, যারা নিত্যদিন ভাত পাতে লেবু রাখেন, লেবু খেলে হার্টের যেকোনও সমস্যা কমে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে এমন অনেক খাবার আছে যেগুলোর সঙ্গে আপনি ভুলেও লেবু খেতে পারবেন না। কারণ, এতে আপনার শরীরে পাচনতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়বে। এমনকি পেটে সমস্যা হবে। অন্ত্রের সমস্যা হতে পারে। জানুন লেবুর সঙ্গে কোন কোন খাবার খাবেন না।

- দুধ
দুধের সঙ্গে লেবু খাবেন না। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সেই সঙ্গে থাকে অ্যাসিটিক অ্যাসিড । যা দুধের প্রোটিনকে নষ্ট করে দেয়। আর দুধ আর লেবু একসঙ্গে খেলে আপনার খাবার ভালোভাবে হজম হবে না। সেই সঙ্গে গ্যাস, ডায়রিয়া, পেটে ব্যথা হতে পারে। যদি আপনি দুধ খান, তার আধঘন্টা বাদে লেবু খাবেন।
- মাছ
অনেকেই লেবুর রস মাছে মাখিয়ে রান্না করেন, কিংবা ভাতপাতে মাছের সঙ্গে লেবু খান। তা একদমই উচিত নয়। কারণ, লেবুর রস মাছে থাকা প্রোটিন গুলোকে ক্রমশ শক্ত করে দিতে পারে। যে কারণে আপনার হজম হবেই না। তাছাড়া পেট ভার হয়ে থাকবে। পেটে নানান সমস্যা থাকবে। তাছাড়া মাছের স্বাদও কিন্তু পরিবর্তন হয়। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনিও।
- ডিম
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে লেবু দিয়ে ডিম খেলে আপনার হজমের সমস্যা হবে। কারণ এতে প্রোটিনটা শক্ত হতে থাকে। ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এটি খেলে আপনার প্রচুর পরিমাণে বমি হতে পারে। তাই খাওয়ার আগে সাবধান হোন আপনি।
- দই
দইয়ের সঙ্গে লেবু একদমই খাবেন না। এতে পেটের অনেক ক্ষতি হতে পারে। দইয়ে ও লেবু একসঙ্গে খেলে আপনার অ্যাসিড হবে। দই হচ্ছে দুধের তৈরি আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকলেও এটি আপনার পেটের বড় ক্ষতি হবে। তাই দই খেয়ে অন্তত দেড় থেকে দু'ঘন্টা পর লেবু খাবেন। এতে শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications