আপনার পছন্দের মানুষটির জন্ম কি অক্টোবর-এ! তাঁর মধ্যে রয়েছে এই বিশেষ গুণগুলি

পছন্দের মানুষটি সম্পর্কে কৌতূহল সব মানুষেরই থাকে। সঙ্গীকে আরও বেশি চেনবার ইচ্ছে সকলের মধ্যেই থাকে। আর সেই কৌতূহল নিরসন করছে জ্যোতিষ শাস্ত্র।

পছন্দের মানুষটি সম্পর্কে কৌতূহল সকলেরই থাকে। সঙ্গীকে আরও বেশি চেনবার ইচ্ছে সকলের মধ্যেই থাকে। আর সেই কৌতূহল নিরসন করছে জ্যোতিষ শাস্ত্র। জ্য়োতিষ শাস্ত্র অনুযায়ী যেকোনও ব্যক্তির স্বভাব বা চারিত্রিক গুণ জানা সম্ভব তাঁর জন্ম মাস থেকে। দেখে নেওয়া য়াক অক্টোবর মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে কোনও চারিত্রিক বৈশিষ্ট থাকে।

আকর্ষণীয়

আকর্ষণীয়

অক্টোবর মাসে যাঁরা জন্মগ্রহণ করেন,তাঁরা খুবই আকর্ষণীয় স্বভাব চরিত্রের অধিকারী হন। এঁদের কথা বলার ধরণে অনেকেই মুগ্ধ হন। এঁরা যতটা বড় কূটনীতিবিদ, ততটাই মিষ্টভাষী। সকলের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতেই এঁরা বেশি পছন্দ করেন। তাই এঁদের প্রচুর বন্ধু থাকে।

সৌন্দর্যের পুজারী !

সৌন্দর্যের পুজারী !

অক্টোবর মাসে যাঁদের জন্ম, তাঁরা সৌন্দর্য ভীষণ ভালোবাসেন। যেকোনও সুন্দর জিনিস এঁদের পছন্দ। ব্য়ক্তিগত জীবন থেকে সামাজিক , সমস্ত দিকেই সৌন্দর্যের পূজা করতে এঁরা ভালোবাসেন! ফলে অক্টোবর মাসে জন্মগ্রহণকারীদের মন মজাতে হলে তাঁদের সুন্দর-বিলাসী কিছুতেই তাঁদের ভরিয়ে তুলতে হবে!

মানুষের মন বুঝতে পারেন!

মানুষের মন বুঝতে পারেন!

অক্টোবর মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বড় গুণটি হল, এঁরা খুব সহজে আঁচ করতে পারেন মানুষের মন। এঁরা সহজেই ঘটনাবলীর পরিণতি কী হতে পারে, তা আগে থেকেই বুঝে যান।

চ্যালেঞ্জ পছন্দ!

চ্যালেঞ্জ পছন্দ!


অক্টোবর মাসে জন্মহগ্রহণকারীদের মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা যতটা বেশি থাকে,ততই এঁদের জীবনভর নানা চ্যালেঞ্জ আসে। কিন্তু বিপদ কাটিয়ে ওঠবার রাস্তা এঁরা ছকে নিতে পারেন, সহজেই।

রাগ বোঝা দায়!

রাগ বোঝা দায়!

অক্টোবর মাসে জন্মগ্রহণকারীরা ভীষণ সংবেদনশীল। এঁরা কখন কোন বিষয় নিয়ে মনক্ষুন্ন হন বা এঁদের কোন জিনিসটি অপছন্দ বাইরের কারোর বুঝে ওঠা দায়! সময়ে সময়ে এঁরা ভীষণ ভাবে রেগে যান। যার ফলে অনেকেই এঁদের স্বভাবে বিরক্ত হন।

 অর্থ সঞ্চয়ে সমস্যা

অর্থ সঞ্চয়ে সমস্যা

এঁরা যেকোনও কাজের ক্ষেত্রে পরিবারকে খুবই গুরুত্ব দেন। আর সমস্ত দিকে ন্যায় বজায় রাখতে চান। জীবনের সমস্ত বিষয়ে ভারসাম্য রাখতে গিয়ে অর্থ সঞ্চয়ে সমস্যায় পড়েন এঁরা।

প্রেম

প্রেম

প্রেমিক হিসাবে এঁরা খুবই যত্নশীল। নিজের পছন্দের মানুষটির জন্য় এঁরা অনেক সমস্ত স্বার্থ ত্যাগ করতে পারেন। কিন্তু বিশ্বাস একবার হারালে ,এঁরা তার চরম প্রত্যুত্তর দিয়ে থাকেন।

বিশেষ বৈশিষ্ট

বিশেষ বৈশিষ্ট

এঁরা কিছুতেই দুর্ব্যবহার মেনে নিতে পারেন না.। ফলে কারোর দুর্ব্যবহারের জবাব দিতে এঁরা সদা প্রস্তুত। খুব কঠিন মনের অধিকারী হন এঁরা। ফলে এঁদের শত্রুতা সহজে পার পান না! এঁদের কূটনীতিবোধই এঁদের সবচেয়ে বড় অস্ত্র। তবে বিভিন্ন সময়ে আবেগপ্রবণ হয়ে এঁরা বহু ভুল সিদ্ধান্তের শিকার হন।

থেমে থাকতে পছন্দ করেন না!

থেমে থাকতে পছন্দ করেন না!

জীবনকে সমস্ত রকম ভাবে উপভোগ করায় বিশ্বাসী অক্টোবর মাসের জন্মগ্রহণকারীরা। ফলে যেভাবেই হোক এঁরা থেমে থাকতে পছন্দ করেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+