রঙের উৎসব দোল পালন করুন বাস্তু নিয়ম মেনে, পাবেন সুখ–সমৃদ্ধি
রঙের উৎসব দোল পালন করুন বাস্তু নিয়ম মেনে, পাবেন সুখ–সমৃদ্ধি
দোলযাত্রা মানে রঙের উত্সব, সবাইকে রাঙিয়ে দেওয়ার দিন। এমন দিনে কি আর ঘরে বসে থাকা যায়? রঙের পিচকিরি, ভাঙের গ্লাস আর আবির নিয়ে এদিন মেতে ওঠেন প্রায় সবাই। আজ থেকে নয়, সেই প্রাচীনকাল থেকেই বসন্ত ঋতুকে স্বাগত জানাতে দোলযাত্রায় মেতে ওঠার রেওয়াজ আমাদের দেশে। বৃন্দাবনে রাধা-কৃষ্ণের হোলিখেলা নিয়ে বহু গল্প প্রচলিত আছে। এমন একটি সামাজিক উত্সবের সঙ্গে যে জ্যোতিষশাস্ত্রমতেও গভীর যোগ থাকবে, তাতে আর আশ্চর্য কী? এই হোলির সঙ্গে বাস্তুর মিলও রয়েছে। বাস্তু অনুযায়ী দোল বা হোলি খেললে জীবনে সুখ–সমৃদ্ধি পাবেন আপনি।

হোলিকা দহন
আপনি যদি বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন, তবে ঘরে অবশ্যই হোলিকা দহনের আয়োজন করবেন। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া খোলা জায়গায় করবেন। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেই ন্যাড়া পোড়ার আয়োজন করা শুভ। কোনও ভাবেই বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে ন্যাড়া পোড়ার আয়োজন করবেন না।

রাধা–কৃষ্ণের পুজো
হোলি বা দোল উৎসবের শুরু করুন রাধা-কৃষ্ণের পুজো করে। গোলাপী আবির দিন রাধারাণী ও শ্রীকৃষ্ণের পায়ে। এভাবে শুরু করুন আপনাদের হোলি বা দোলযাত্রা।

গণেশ জিকে ঠাণ্ডাইয়ের ভোগ
প্রথম পূজনীয় গণেশ জিকে হোলির দিন তাঁর পায়ে গোলাপ ফুলের পাপড়ি দিন এবং এরপর আবীর দিয়ে পুজো করে ঠাণ্ডাইয়ের ভোগ চড়ান।

মুখ্য প্রবেশদ্বারে রঙ্গোলি বানান
হোলির দিন বাড়ির মুখ্য প্রবেশদ্বার ভালো করে পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। এরপর সেখানে গাঢ় রং দিয়ে রঙ্গোলি বানান। এর সঙ্গে একটু আবীর প্রধান দরজায় ছিটিয়ে দিন। এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।

প্রপার্টি ডিলারদের জন্য শুভ রং
যাঁরা সম্পত্তি নিয়ে চুক্তি সংক্রান্ত কাজ করেন তাঁদের এই হোলিতে লাল রঙের আবীর দিয়ে খেলা উচিত। এতে তাঁদের ব্যবসা আরও প্রসারিত হয়।

পড়ুয়া, শিক্ষকদের জন্য শুভ রং
পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, উকিল ও সংবাদমাধ্যমে যুক্ত ব্যক্তিরা সবুজ রং দিয়ে হোলি বা দোল খেলুন। ভালো ফল দেবে জীবনে।

সোনার ব্যবসায়ীদের জন্য শুভ রং
সোনা বা রূপোর ব্যবসায়ীদের হলুদ রং দিয়ে হোলি খেলা বাস্তু মতে শুভ বলে মনে করা হয়।












Click it and Unblock the Notifications