শনি কোন রাশির ওপর সর্বদা কৃপা করেন, তার প্রিয় রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন

শনি কোন রাশির ওপর সর্বদা কৃপা করেন, তার প্রিয় রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন

জ্যোতিষশাস্ত্রে শনির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ এমন একটি গ্রহ যে সকল রাশিকেই তার কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। শনির নাম শুনলেই আমরা খুব ভয় পাই। কারণ এই গ্রহের কুদৃষ্টি যে ব্যক্তির উপর পড়ে তার জীবনে কখনোও সাফল্য আসে না। সে আর্থিকভাবে খুব ভেঙে পড়েন। বলা হয় যে সকল রাশির সাড়েসাতি, ধইয়া বা অর্ধশতর মতো মহাদশা থাকে তাদের জীবনে কখনোও সাফল্য আসে না। তাদের নানারকম ঝামেলায় পড়তে হয়। আবার যে রাশিকে শনি গ্রহ সুদৃষ্টি দিয়ে থাকেন তার খ্যাতি, উন্নতি লেগেই থাকে। দেখুন শনির প্রিয় রাশি কোনগুলি।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি হল শুক্র। তবে শুক্রের পাশাপাশি শনি গ্রহও এই রাশির ব্যক্তিদের প্রতি খুব সদয় থাকেন। যদি এই রাশির ওপর কখনোও শনির দৃষ্টি পরে তাহলে কিন্তু শনি তাদেরকে খুব একটা কষ্ট দেন না বা সমস্যায় ফেলেন না। কারণ শনির প্রিয় রাশির তালিকায় এই রাশির নাম রয়েছে। শনি এই রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য এনে দেয়। তারা ব্যবসাক্ষেত্রে অনেক উন্নতি করতে পারেন। শনির কৃপায় তাদের জীবনে তাদের কখনোও সমস্যা আসে না।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির অধিপতি হল শুক্র। শুক্রের পাশাপাশি শনিও এদের বিশেষ কৃপা করে থাকেন। তাই যে সকল রাশির জন্ম তালিকায় শনি শুভ স্থানে রয়েছে তাদের এই গ্রহ ১২ বছরের অশুভ প্রভাব ফেলে না এবং কোনও কুদৃষ্টি দেয় না। শনির কৃপায় তুলা রাশির জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এরা জীবনে খুব উন্নতি করতে পারেন। চাকরিতে এরা খুব উন্নতি করতে পারেন। কাজের জায়গায় এদের জীবনে সাফল্য আসে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির অধিপতি হল স্বয়ং শনি। তাই শনিদেবের প্রিয় রাশি হল কুম্ভ রাশি। তাই এই রাশিকে সবসময় কৃপা করে থাকেন এই গ্রহ। এই রাশির ব্যক্তিদের জীবনে প্রচুর সম্মান থাকে। এরা কাজেরক্ষেত্রে সবসময় সাফল্য পান। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে এরা সবসময় সুখী হন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি । তবে শনিও এই রাশিদের বিশেষ কৃপা করে থাকেন। এই রাশিদের জাতক জাতিকাদের শনি কখনোই কষ্ট দেন না। সাড়েসাতির বিশেষ প্রভাব এদের ওপর কখনোও পড়ে না। তাই এই রাশির লোকেরা জীবনে সবসময়ই সাফল্য পান। কাজের জায়গায় তারা সাফল্য পান। কর্মক্ষেত্রে বসের সান্নিধ্য পান। এরা জীবনে কোনও খারাপ পরিস্থিতিতেই ভেঙে পড়েন না।

 মকর রাশি

মকর রাশি

শনি মকর রাশির অধিপতি। শনিদেব এই রাশিকে খুব ভালোবাসেন। এই রাশির জাতক জাতিকারা সবসময় শনির বিশেষ কৃপা পেয়ে থাকেন। সাড়েসাতির সময়ে এই রাশির ওপর বিশেষ প্রকোপ পড়ে না। শনির কারণে মকর রাশির জাতিকারা খুব পরিশ্রমী এবং সৎ হয়ে থাকেন। এই রাশিরা কাজের জায়গায় সবসময় সাফল্য পান। এরা আর্থিক দিকে খুব উন্নতি করতে পারেন। শনির এই রাশিদের ওপর সবসময় বিশেষ কৃপা করেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+