কবে থেকে, কোন সময়ে সম্প্রচারিত হবে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকটি?

চ্যানেলের তরফে জানানো হয়েছে, ১৩ মার্চ থেকে সোমবার থেকে রবিবার সন্ধে সাড়ে ৬ টায় টিভির পর্দায় 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' দেখতে পাবেন অনুগামীরা।

প্রতীক্ষার অবসান! অনেকদিনই আগেই চ্যানেলের তরফে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে, তবে কবে থেকে কোন সময়ে এই সিরিয়াল সম্প্রচারিত হবে তা জানার জন্য উদগ্রীব হয়ে আছেন অনুগামীরা। নতুন ধারাবাহিক দেখার জন্য এক প্রকার মুখিয়ে থাকেন সিরিয়াল প্রেমীরা। তবে এবার চ্যানেলের তরফে জানানো হয়েছে কবে কোন সময়ে টিভির পর্দায় এই ধারাবাহিক সকলে দেখতে পাবেন।

কবে থেকে ধারাবাহিকটি শুরু হবে

কবে থেকে ধারাবাহিকটি শুরু হবে

চ্যানেলের তরফে জানানো হয়েছে ১৩ মার্চ থেকে সোমবার থেকে রবিবার সন্ধে সাড়ে ৬ টায় টিভির পর্দায় দেখতে পাবেন অনুগামীরা। তবে এই ধারবাহিকটি কিন্তু পরকীয়তায় ভরা ধারাবাহিক নয়, দস্যিপনা আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এই সিরিয়ালের গল্প। স্বদেশী আন্দোলনের সময়ের প্রেক্ষাপট ধরেই এগোবে ধারাবাহিকের গল্প। কিশোরবেলার সুন্দর প্রেমের গল্প দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনেক অনুগামীরাই ।

কারা থাকবেন অভিনয়ের তালিকায়

কারা থাকবেন অভিনয়ের তালিকায়

এই ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করবেন আয়না চট্টোপাধ্যায়। তাঁকে আগেও অনেক জায়গায় অভিনয় করতে দেখা যাচ্ছে। পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকৃত সাহাকে। বাংলা ধারাবাহিকে এই প্রথমবার কাজ করবেন সুকৃত। তাছাড়াও এই ধারাবাহিকে কাজ দেখা মিলবে কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, গীতশ্রী রায়, সুভদ্রা চক্রবর্তী সহ অন্যান্যদের।

কী নিয়ে ফুটে উঠবে ধারাবাহিকের গল্প

কী নিয়ে ফুটে উঠবে ধারাবাহিকের গল্প

যে প্রোমোটি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কমলার বাবা ব্রিটিশ ভক্ত অর্থাৎ তিনি ব্রিটিশদের খুব পছন্দ করেন। রায় বাহাদুর উপাধি পেতে ইংরেজদের তোষণ করেন তিনি। তবে এটি একদমই পছন্দ করেন না পৃথ্বীরাজের বাবা। বাংলা যাত্রাপালা দেখতে ইংরেজ ম্যাজিস্ট্রেটকে আমন্ত্রণ জানানো হয়। সেই যাত্রাপালা দেখতে এসে একেবারেই তা নষ্ট করে দেয়। পৃথ্বীরাজ ব্রিটিশদের চোখে চোখ রেখে সুর তোলেন তিনি। এই দেখে বেশ মুগ্ধ হয়ে যান কমলা। ছেলেকে শান্ত করতে মানিকের পরিবার তার বিয়ের সিদ্ধান্ত নেয়। কমলা ও মানিকের চার হাত এক হয়। তারপর কী হবে সেটি জানতে হলে দেখতে হবে আপনাকে এই ধারাবাহিকটি।

সিরিয়ালটি কে পরিচালনা করছেন?

পরিচালক তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ সিনেমাটি এখনও সকলে মনে রেখেছেন। এরপরেই আবার টিভির পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। এটি সিরিয়ালটি সকলের খুব পছন্দ হবে তা বলার অপেক্ষায় রাখেনা। তবে কবে থেকে কোন সময়ে সিরিয়ালটি শুরু হবে তা এখনোও জানা যায়নি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+