Saraswati Puja 2024: মা সরস্বতীকে কী ভোগ নিবেদনে তিনি প্রসন্ন হবেন, জীবনে কাটবে সব বাধা?
হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে বাগদেবী সরস্বতীর আরাধনা করা হয়। পড়াশোনা এবং শিক্ষার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তারা প্রায় প্রত্যেকেই দেবী সরস্বতীর আরাধনা করেন। প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করা হয়। এবছর ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে।
দেবী সরস্বতীর আরাধনা করলে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের সঞ্চার হয়। দেবী সরস্বতীর কৃপায় আপনার জীবন সুখের হতে পারে। দেবী হলুদ রং পছন্দ করেন বলে বিশ্বাস রয়েছে। আসুন জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীতে কি কি ভোগ নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন।

- বেসনের লাড্ডু
দেবী সরস্বতীকে হলুদ রঙের বেসনের লাড্ডু ভোগ নিবেদন করতে পারেন। এই লাড্ডু নিবেদন করলে মা সরস্বতী প্রসন্ন হন এবং ঘরে শোক সমৃদ্ধি বজায় থাকে।
- পোলাও
পোলাও হলুদ রঙের হয় ফলে কাব্য হিসেবে মা সরস্বতীকে নিবেদন করতে পারেন। এতে জীবনে ইতিবাচক মনোভাব বৃদ্ধি পাবে।
- খিচুড়ি
সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীকে বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। । এই ভোগ মা সরস্বতীর খুব পছন্দের।
- কেসরের হালুয়া
হালুয়া অথবা সুজি কেশর দিয়ে বানিয়েদেবী সরস্বতী কে নিবেদন করতে পারেন এই ভোগ দেবীকে নিবেদন করলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ বজায় থাকবে।












Click it and Unblock the Notifications