অর্থ-সম্পত্তি তুঙ্গে রাখতে লক্ষ্মীর আরাধনায় ভুলেও এই কাজগুলি করবেন না শুক্রবার! জ্যোতিষ মতে কিছু টিপস
অর্থ-সম্পত্তি তুঙ্গে রাখতে লক্ষ্মীর আরাধনায় ভুলেও এই কাজগুলি করবেন না শুক্রবার! জ্যোতিষ মতে কিছু টিপস
মূলত, বৃহস্পতিবার দিনটিতে মনে করা হয় লক্ষ্মীবার। এমন দিনে লক্ষ্মীর আরাধনায় বহু বাঙালি গৃহস্থেই লক্ষ্মীর ঘট বদলানো হয়। তবে বাংলার বাইরে শুক্রবারকে লক্ষ্মীবার হিসাবে ধরা হয়। সপ্তাহান্ত শুরুর ঠিক আগের দিন শুক্রবারে ভারতের বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর আরাধনা করা হয়। এমন দিনে সঠিক উপায়ে পূজার্চনা করলে দেবী তুষ্ট হন, যার ফলে অর্থ ও সম্পত্তির ভাগ্য তুঙ্গে থাকে। দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়।

ঋণ লেনদেন
শুক্রবার লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো করেন ভারতের বিভিন্ন অংশের মানুষ। বলা হয়, এমন দিনে কারোর থেকে ঋণ না নেওয়া মঙ্গলজনক। এমনকি এই দিনে কাউকে টাকা ধার দেওয়াও শুভ নয় বলে দাবি করা হয়। কথিত রয়েছে টাকা আদানপ্রদান সেভাবে মা লক্ষ্মীর জন্য খারাপ হিসাবে ধরা হয়না। তবে ঋণ নেওয়া এই সময় বিপজ্জনক।

চিনি প্রদান নয়
মনে করা হয়, গৃহস্থ থেকে শুক্রবার দিন কাউকে চিনি দিলে তা খুব একটা ভালো ফল হয়না। এমন দিনে কাউকেই ঘর থেকে চিনি দান করতে নেই বলে দাবি করছেন জ্যোতিষবিদরা। এতে ঘরের মঙ্গলজনক কোনও কাজ রুখে যায়। অসন্তুষ্ট হন মা লক্ষ্মী। শুক্রবার কাউকে চিনি দান করলে তা শুক্র গ্রহকে দুর্বল করে তোলে, এমনই মান্যতা রয়েছে বহু মতে।

অপমান করা বারণ
বলা হয় , বাড়িতে অর্থ সম্পত্তির মান তুযঙ্গে রাখতে ঘরের লক্ষ্মীর অপমান একেবারেই কাম্য নয়। ফলে ঘরের মহিলাদের যেন কোনও মতেই অপমান না করা হয়, তার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। অর্থভাগ্য তুঙ্গে রাখতে শুক্রবার কোনও মহিলাকে যাতে অপমান না করা হয়, সেদিকে নজর রাখার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। এছাড়াও এমন দিনে কোনও ব্যক্তিকেও অপমান একেবারই অনুচিত। বৃহন্নলাদেরও এমন দিনে অপমান না করার বার্তা দিচ্ছেন অনেকে। এতে মা লক্ষ্মী রুষ্ট হলে ঘরে আর্থ আসার পরিমাণ কমে যায় বলে দাবি করছেন বহু জ্যোতিষবিদ।

ঘর পরিষ্কার রাখুন
কথিত রয়েছে, যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে, সেই বাড়িতে লক্ষ্মী বিরাজ করেন না। ফলে বাড়ি যদি পরিষ্কার না থাকে তাহলে লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় না। তাই অর্থভাগ্য তুঙ্গে রাখতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বাড়ি পরিষ্কার করা আবশ্যক। এমন দিনে, অবশ্যই যেন বাড়ি ঘর পরিস্কার রাখা হয়, তা দিকে নজর দিতে বলা হচ্ছে জ্যোতিষিদের তরফে।












Click it and Unblock the Notifications