Akshaya tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্রে শুভ কাকতালীয় ঘটনা ঘটবে, শুভ কাজ করা যাবে?
অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে অক্ষয় তৃতীয়া পালন করেন। এই বিশেষদিনে কুবের, মা লক্ষ্মী, গণেশের পুজো করা হয়। মনে করা হয় এই বিশেষ দিনে আপনি যদি শুভ কাজ করেন, তাহলে শুভ ফল পাওয়া যায়।
চলতি বছর পড়েছে অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিল পড়েছে। আর এদিন রোহিণী নক্ষত্রে শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যার প্রভাবে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। জানুন কী শুভ ঘটনা ঘটতে চলছে।

লক্ষ্মী যোগ
অক্ষয় তৃতীয়ার দিন তৈরি হবে লক্ষ্মী যোগ। রোহিণী নক্ষত্রে তিন শুভ গ্রহের মিলন হবে। আর এই দিনটি অত্যন্ত বিশেষ হচ্ছে। আর যে কারণে আর্থিক দিকে খুব লাভ হবে সকলের। আর লক্ষ্মী যোগ অত্যন্ত শুভ। তাই এই শুভদিনে আপনি যদি কোনও ব্যবসায় বিনিয়োগ করেন, সেখানে লাভ করতে পারবেন।
বৃদ্ধি যোগ
অক্ষয় তৃতীয়ারদিনে রোহিণী নক্ষত্রের শুভ গ্রহের মিলনের কারণে তৈরি হবে বৃদ্ধি যোগ। এই যোগের প্রভাবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সব শুভ কাজে সাফল্য লাভ হবে। যেকোনও কাজে বৃদ্ধি লাভ করতে পারবেন। এই দিন আপনি যদি বিবাহ করেন কিংবা অন্যান্য শুভ কাজ করেন, তাহলে সেখানে লাভ হবে। কোনও পঞ্জিকা না দেখেই কিন্তু আপনি শুভ কাজ করতে পারেন। রোহিনী নক্ষত্র অত্যন্ত শুভ বলে মনে করা।
এই দেবতার পুজো করুন
এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু, কুবের, দেবী লক্ষ্মীর পুজো করা উচিত। তাদের হলুদ ফুল, তুলসী পাতা নিবেদন করলে আপনার আর্থিকদিকে সমস্ত বাধা কেটে যাবে। আর এই সামর্থ্য অনুযায়ী দারিদ্র ব্যক্তিদের দান করবেন। তাছাড়াও আপনি সোনা, রুপো, খাদ্য, বস্ত্র দান করতে পারবেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
তুলসী পুজো করুন
তুলসী গাছের পুজো করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। এই বিশেষ দিনে সন্ধ্যেবেলা দেবী তুলসীর সামনে প্রদীপ জ্বালান। বিষ্ণুদেবের মন্ত্র জপ করুন। জীবনে সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications