মেষ রাশিতে মিলিত হবে সূর্য ও বৃহস্পতি, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন সূর্য ও বৃহস্পতি গ্রহকেই আমরা খুব বিশেষ বলে মনে করি। কারণ সূর্যকে আমরা দেবতাদের রাজা বলে মনে করি, বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বা দেব গ্রহ বলেই জানি। এই দুই গ্রহই ঘর পরিবর্তন করে সকল রাশির উপরে প্রভাব ফেলে। বারো বছর পর সূর্য এবং বৃহস্পতি মেষ রাশিতে মিলিত হতে চলেছে। এই সময় বিশেষ প্রভাব ফেলবে সকল রাশির ওপর।

কোন মাসে এই দুই গ্রহের মিলন হবে
এপ্রিল মাসের ১৪ তারিখ সূর্য দেবতা মেষ রাশিতে প্রবেশ করবে এবং ২২ তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। ১২ বছর পর একই রাশিতে মিলিত হতে চলেছে এই দুই গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের সাফল্যের সময় শুরু করবে। জানেন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মেষ রাশি
সূর্য ও বৃহস্পতির মিলিত হওয়ার কারণে মেষ রাশির জাতক-জাতিকদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার সঙ্গিনীর সঙ্গে আপনি খুব ভালো থাকতে পারবেন । চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে আর্থিক লাভের মুখ দেখবেন আপনি। সৃজনশীল কাজে আপনি আরোও সফলতা পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু। এসময় আপনি বিশেষ কোনোও কাজের জন্য বাইরে যেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের কাজের জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছে তাদের লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখান থেকে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। এই সময় আপনার শুভ সময় শুরু।

তুলা রাশি
সূর্য ও বৃহস্পতি মিলিত হওয়ার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। ব্যবসায়ে সাফল্য অর্জন করতে পারবেন। এসময় আপনার বিবাহিত জীবনে আপনি সুখের মুখ দেখবেন। যারা পরিবারের সঙ্গে থাকেন তাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। এসময় সব কাজে আপনি এগিয়ে যেতে পারবেন, জীবনের সাফল্যের সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications