ভুলেও পিতৃপক্ষে এই কাজগুলি করবেন না, হতে পারে আর্থিক সঙ্কট

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় পিতৃপক্ষে এমন অনেক শুভ কাজ রয়েছে, যা কিন্তু করাই যায় না। আপনিও কিন্তু পিতৃপক্ষে ভুলেই কাজগুলি করবেন না। যদি এই কাজগুলি আপনি করেন, তাহলে আপনার আর্থিক দিকে অবনতি হবে।

শুধু তাই নয়, জীবনে নেমে আসবে দারিদ্রতাও। পূর্বপুরুষদের অশুভ দৃষ্টিতে আপনার জীবনে সমস্যা লেগেই থাকবে। এমন কি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন, কেরিয়ার তছনছ হয়ে যাবে। কোন কোন কাজ করবেন না এই সময়, জানুন।

pitru paksha

  • কবে থেকে শুরু হবে পিতৃপক্ষ

চলতি বছর পিতৃপক্ষ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই সময়ে পূর্বপুরুষদের তর্পণ করা, পিন্ডদান, শ্রাদ্ধের মতন কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • কোন কোন কাজ এড়িয়ে চলবেন

পিতৃপক্ষের সময় আপনি এই কাজগুলি করবেন না। এতে কিন্তু পূর্ব পুরুষদের রোষের মুখে পরতে হতে পারে, আপনাকে। জানুন কোন কোন কাজে এড়িয়ে চলবেন।

  • শুভ কাজ করবেন না

পিতৃপক্ষের সময় কোন রকম শুভ কাজ ভুলেও করবেন না। বিবাহ, বাগদান থেকে ঘর তৈরি বা বাড়িতে ছাদ ঢালাই দেওয়া একদমই করবেন না। এই কাজগুলো এই সময় খুব অশুভ বলে মনে করা হয়।

  • নতুন জিনিস কিনবেন না

পিতৃপক্ষের সময় ভুলেও কোনও নতুন জিনিস কিনবেন না। নিজের জামা কাপড় থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র বা বাড়ির কোনও জিনিস এসময় কেনা এড়িয়ে চলুন।

  • আমিষ খাবার খাবেন না

পিতৃপক্ষের সময় যদি পূর্বপুরুষদের রোষের মুখে পড়তে না চান তাহলে এই সময় মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ ইত্যাদি খাওয়া এড়িয়ে চলুন। সর্বদাই ভগবানের নাম করুন।

  • লোহার পাত্রে খাবার নিবেদন করবেন না

লোহার পাত্রে কখনোই কিন্তু পিতৃপুরুষদের কোনও খাবার দেবেন না। এটি খুব অশুভ বলে মনে হয়। এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। এসময় তাদের তামা বা পিতলের পাত্রে খাবার বা জল দিতে পারেন।

  • চুল, দাড়ি কাটবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পিতৃপক্ষের সময়ে ভুলেও চুল-দাড়ি একদমই কাটবেন না। এতে পিতৃদোষ হতে পারে। আবার আপনার জীবনেও নানান সমস্যাও আসতে পারে। তাই পিতৃপক্ষে ভুলেও এই কাজগুলি করবেন না। তাহলে আপনার জীবনে সমস্যা আসতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+