৬ জানুয়ারি সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে কোন রাশিগুলিতে! জানুন
আংশিক সূর্যগ্রহণকে কেন্দ্র করে গোটা বিশ্ব এদিন কৌতূহলে। বছরের প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রয়েছে চরম কৌতূহল। জ্যোতিষবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্রবিদ, সকলেই ব্যস্ত এই মাহাজাগতিক ঘটনাকে
আংশিক সূর্যগ্রহণকে কেন্দ্র করে গোটা বিশ্ব এদিন কৌতূহলে। বছরের প্রথম সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রয়েছে চরম কৌতূহল। জ্যোতিষবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্রবিদ, সকলেই ব্যস্ত এই মাহাজাগতিক ঘটনাকে ঘিরে। উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্র মতে ২০১৯ সালের প্রতম সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে ৪ টি রাশিতে। দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে এর প্রভাব পড়তে চলেছে।

মেষ
জ্যোতিষবিদদের মতে মেষ রাশিতে চরম প্রভাব পড়তে পারে ৬ জানুয়ারির সূর্যগ্রহণের। নতুন কোনও সুযোগ পেয়ে এঁদের জীবনের চাকা ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের লক্ষ্যে পৌঁছতে পরিশ্রম শুরু করে দিন।

কর্কট
সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে এই রাশির জাতক জাতিকাদের , সূর্যগ্রহণের প্রভাবে এমন হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ক্ষমতা আর নিয়ন্ত্রণকে ঘিরে ইগোর লডা়ই দানা বাঁধতে পারে।

তুলা
নিজের সম্মান, কেরিয়ার, প্রভাব, প্রতিপত্তির দিকে নজর দিন। কোনও একটি বিষয় নিয়ে আপনি এই মুহূর্তে দ্বিধায় রয়েছেন! মন আর মাথার লড়াইয়ে মনের কথা শুনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। শুধু ভবিষ্যতের কথা ভেবে বাস্তবচিন্তার দিকে এগিয়ে যান।

মকর
মকর রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ন্ত্রণের দিক থেকে আরও জোর দিতে হবে। বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজের প্রভাব খাটান সঠিক উপায়ে। এমনই পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। নিজের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এগিয়ে যান।












Click it and Unblock the Notifications