২০১৯ দুর্গাপুজোতে আপনার প্রেম ভাগ্যে কী লেখা রয়েছে!
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । কোন দিন কোন জামা পরে পুজোর প্যান্ডেল হপিং হবে, তা নিয়ে নেট প্র্যাকটিস অনেকেরই শুরু হয়ে গিয়েছে!
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । কোন দিন কোন জামা পরে পুজোর প্যান্ডেল হপিং হবে, তা নিয়ে নেট প্র্যাকটিস অনেকেরই শুরু হয়ে গিয়েছে! আর প্যান্ডেল হপিং মানেই খানিক আড় চোখে দেখে নেওয়া পাশে দাঁড়ানো শাড়ি পরা সুন্দরীটিকে! কিংবা কেউ পুরনো প্রেম নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ খুঁজে থাকেন এই পুজোর ৪ দিনেই। খাওয়া দাওয়া, আড্ডা, গানের মতোই 'পুজোর প্রেম' বাঙালির জীবনে অন্যমাত্রা পায়। ২০১৯ -এর দুর্গাপুজোয় প্রেম কতটা জমবে, তা নিয়ে যদি কৌতূহল আপনার মনে জন্মে থাকে,তাহলে একনজরে দেখে নিন রাশি অনুযায়ী প্রেম পর্বের হিসেব নিকেশ কী বলছে?

মেষ ও বৃষ
মেষ রাশির জাতক, জাতিকারা এই দুর্গাপুজোয় প্রেমের দিক থেকে আশানুরূপ লাভবা হবেন না। যদি কারোর প্রেমের সম্পর্ক থাকে, তাহলে তাতে ফাটল ধরার আশঙ্কা থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই দুর্গাপুজোয় প্রেমের সম্পর্ক অত্যন্ত ভালো হবে। এঁদের দাম্পত্য জীবনে রোম্য়ান্সে ভরপুর থাকবে এই সময়, বলে দাবি শাস্ত্রজ্ঞের।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় কাটতে চলেছে ২০১৯ এর দুর্গাপুজোয়। এই সময় প্রেম আরও জোরদার হতে পারে। যাঁরা প্রেমের অপেক্ষায় রয়েছেন তাঁরা পেতে পারেন প্রাণের মানুষটিকে! অন্যদিকে,
কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে সঙ্গীর থেকে থুবই সমর্থন পাবেন। ফলে পুজো-প্রেম দৌড়বে! সময় ভালো কাটতে চলেছে।

সিংহ ও কন্যা
কন্যা রাশির জাতক মধ্যে যাঁরা যুবক ও জাতিকাদের সময় এই বছরের দুর্গাপুজোয় দারুন কাটতে চলেছে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা এই রাশির ক্ষেত্রে প্রবল। অন্যদিকে, সিংহা রাশির জাতক জাতিকারা এই সময়ে মন থেকে সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করবেন। যা প্রমের ক্ষেত্রে সুখের সময় ডেকে আনবে।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা এই সময় রোম্যান্সে ভরপুর থাকতে চলেছেন। তবে যৌন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুজোর সময় প্রেমের সম্পর্ক ভালো নাও কাটতে পারে। প্রেমের ক্ষেত্রে ঝগড়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই সময়।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা নিজের সঙ্গীর মত অনুযায়ী চলবেন। সঙ্গীকে খুশি রাখতে এঁরা সমস্ত কিছু করবেন। ফলে পুজোর সময়টা দারুন ভালো কাটতে চলেছে ধনু রাশির জাতকদের। মকর রাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে নতুন করে প্রেমে পড়তে পারেন। ক্রাশ নিজে থেকে এসেও প্রেমের প্রস্তাবব দিতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না!

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি পুজোর সম নিজের রাগ নিজের বাগে রাখতে পারেন, তাহলেই সম্পর্ক আরও ভালো কাটতে পারে একমাত্র। সঙ্গীর সঙ্গে বচসা থেকে দূরে থাকুন। অন্যদিকে, মীন রাশির জাতক জাতিকারা রোম্যান্টিক যাত্রার দিকে এগিয়ে যাবেন। এঁরা পড়তে পারেন নতুন প্রেমে!












Click it and Unblock the Notifications