ভারতের এক গ্রামে সব আজব নাম! জানেন গুগল-ফেসবুক-কংগ্রেসদের বাস কোথায়
ভারতের এক গ্রামে রয়েছে আজব সব নামের বাসিন্দা। একই গ্রামে বাস করেন গুগল, ফেসবুক, কংগ্রেস-রা। আবার মোদী, ওবামারাও থাকেন এই গ্রামে। জানেন, কোথায় আছে সেই গ্রাম। যেখানে রয়েছে আমেরিকা, জাপান, হাইকোর্ট নামের মানুষও।
ভারতের এই গ্রাম সত্যিই আশ্চর্যের। আশ্চর্যের এই গ্রাম কর্নাটকের ধরওয়ার জেলায়। গ্রামের নামটি ভদ্রপুর। এই ভদ্রপুর গ্রামেই থাকেন আমেরিকা, জাপান, হাইকোর্ট, ইংলিশ, কংগ্রেস, সুপ্রিম কোর্ট, ফেসবুক নামের মানুষেরা। আর বিশ্বাস না হলে নিজেই ঘুরে আসতে পারেন আজব সেই গ্রাম থেকে।

অবাক হবেন না, এই গ্রামের বাসিন্দাদের সবার এমনই নাম। জন্মের পর এমনই আজব নাম রাখা হয় তাদের। ভদ্রপুরের ক্ষেত্রে এ একেবারে চিরসত্য। যুগ যুগ ধরে এইসব নামের বাহার চালু রয়েছে এ গ্রামে। এ গ্রামের নামের ফেরেই মহিমান্বিত।
কোথায় রয়েছে, এমন আজব গ্রাম। এই ভদ্রপুর গ্রামটি কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ৪১৯ কিলোমিটার দূরে অবস্থিত। এ গ্রামের নামের বাহার দেখতে গেলে ঘুরে আসতেই হবে ভদ্রপুর থেকে। তবেই না এক লপ্তে দেখা হবে আমেরকা, জাপান, গুগল, ফেসবুকদের সঙ্গে।

আসল ঘটনা হল, এ গ্রামের বাসিন্দারা সবাই তাঁদের সন্তানদের এমন সব নাম রাখেন। শুধু সন্তানদের নামেই রকমফের নয়। এ গ্রামে বসবাসকারী জনজাতিদের নামটিও বেশ মজার। জনজাতির নাম হাক্কি পিক্কি। হাক্কি পিক্কি জাতিগোষ্ঠীর মধ্যে নামকরণের অদ্ভুত রীতি প্রচলিত রয়েছে।
এই গ্রামে কোনো সন্তান জন্মানোর পর তার বাবার মুখ দেখে প্রথমে যা মনে আসে, সেটাই হয় সন্তানের নাম। নামকরণের এই অদ্ভুত রীতি হাক্কি পিক্কিদের মধ্যে যুগ যুগ ধরে প্রচলিত। তা থেকেই এখন মজাদার সব নামকরণের রীতি চালু হয়েছে। বছর দশেক বা তার কিছু বেশি সময় ধরে তা হয়ে চলেছে।

কর্নাটকের ভদ্রপুর গ্রামের হাক্কি পিক্কি জনজাতি মূলত যাযাবর। এখন অবশ্য দীর্ঘদিন ধরে ভদ্রপুরেই তারা বাসা বেঁধেছে। এরা আগে জঙ্গলে বাস করল। ঘুরে বেড়াত এক জায়গা থেকে অন্য জায়গায়। জঙ্গলের ফল, পাখি, ছোটো জীবজন্তু খেয়ে জীবন অতিবাহিত করত। ১৯৭০ সালে পাখি শিকার নিষিদ্ধ করার পর স্থায়ী বসতি স্থাপন করে ভদ্রপুরে।
তারপর তারা সমাজে বসবাস শুরু করে। মানুষের সঙ্গে মিশতে শুরু করে। ক্রমেউই তাদের মধ্যে আধুনিক চিন্তাধারা শুরু হয়। তারা শিক্ষার আঙিনায় আসতে শুরু করে। গ্রামের সরকারি স্কুলে ভর্তি হওয়ার পর শিক্ষালাভ করে অনেকে চাকরিও করছেন এখন।












Click it and Unblock the Notifications