Weather Update: দুদিন পরে বাংলার আবহাওয়ায় পরিবর্তন! দক্ষিণবঙ্গ জুড়ে কি হবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস
সকালের দিকে ঘন কালো মেঘ। তারপরে অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার হয়। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় চলবে
সকালের দিকে ঘন কালো মেঘ। তারপরে অবশ্য আকাশ কিছুটা পরিষ্কার হয়। আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় চলবে ভারী বৃষ্টি। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে মৌসুমী অক্ষরেখার পূর্বের যে অংশ হিমালয়ের পাদদেশে রয়েছে, তা আগামী দুদিন পর থেকে দক্ষিণমুখী হবে। যার জেরে আবহাওয়ারও (Weather) পরিবর্তন হবে।

উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাওভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকেমাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট বুধবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,
দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পাওয়ার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আববাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৪ (২৭)
বহরমপুর ২৫.৬ (২৭.২)
বাঁকুড়া ২৪ (২৫.৯)
বর্ধমান ২৪ (২৫)
কোচবিহার ২৫.৬ (২৫.১)
দার্জিলিং ১৭ (১৬.৮)
দিঘা ২৮.৫ (২৮.৩)
কলকাতা ২৭.৪ (২৮.৬)
দমদম ২৮.২ (২৮.৫)
কৃষ্ণনগর ২৭ (২৭.৬)
মালদহ ২৫.২ (২৭.৪)
মেদিনীপুর ২৮.৫ (২৭.১)
শিলিগুড়ি ২৪.৩ (২৫.১)
শ্রীনিকেতন ২৪.৮ (২৫.৩)












Click it and Unblock the Notifications