Village of Underground: রূপকথাকেও হার মানাবে আজব এই গ্রাম, মাটির নীচে যেন স্বপ্নপুরী

রূপকথাকেও হার মানাবে এ গ্রাম। হার মানাবে আপনার কল্পনার জগৎকেও। ঠিক যেন এক স্বপ্নপুরী। মাটির নীচে গড়ে ওঠা এই আধুনিক গ্রামকে ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। রূপকথার মতো আজব গ্রামের আজব কাহিনি সত্যিই অবা করার মতো।

কোথায় অবস্থিত এই আজব গ্রাম। গ্রামটি অবস্থিত মাটির নীচে। ভাবতে অবাক লাগলেও এটিই সত্যি। মাটির নীচে কী করে গড়ে উঠতে পারে এমন গ্রাম বপা শহর। রূপকথার গল্পের মতোই এ গ্রাম। মাটির নীচে এমন গ্রামটি রয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানে আস্ত একটি গ্রাম গড়ে উঠেছে মাটির নীচে। গ্রামের নামটি কুবরে পেডি। গ্রাম না বলে শহর বলাই ভালো। কুবের পেডি আর পাঁচটি আধুনিক শহররে মতোই। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তরে।

Village of Underground

এই কুবের পেডিতে বাস প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস শহরটিতে। এই শহরে সকলের মাটির নীচে বাস করেন। শহরটির জন্ম ১৯১৫ সালে। শহরটির মূল বৈশিষ্ট্য হল বহুমূল্য রত্নের খনি রয়েছে একানে। ওপাল নামের রত্নটি বিশ্বের ৯৫ শতাংশই পাওয়া যায় এই কুবের পেডি এলাকা থেকে।

এই গ্রামটি বাইরে থেকে দেখতে তাজ্জবই লাগে। চারিদিক জনমানব শূন্য। যেদিকে দু-চোখ যায়, সেদিকে তাকালেই গুহা আর গুহা। গুহাগুলি থেকে সুড়ঙ্গের মধ্যে দিয়ে নেমে গিয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি চলে গিয়েছে গভীরে। সিঁড়ে ধরে নীচে নামলেই রূপকথার গ্রামের হদিশ মিলবে।

Village of Underground

মাটির নীচে সেই গ্রামে প্রবেশ করলেই দেখতে পাবেন কত মানুষ, কত জনপদ, কোলাহল পূর্ণ উচ্চপ্রযুক্তির গ্রাম। এখানে দামি হোটেল থেকে শুরু করে সুইমিং পুল-সবকিছু রয়েছে। এই গ্রাম দেখলেই মনে হবে পৃথিবীর গভীরে যেন আর একটা বিশ্ব রয়েছে।

এই গ্রামের উৎসের সন্ধান পেতে ফিরে যেতে হবে শত বছর আগে। অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলে তখন চলছে গ্রীষ্মের দাপট। কুবের পেডি এলাকায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা। মানুষ অতীষ্ট। তখনই বাসিন্দারা মাটি খুঁড়তে শুরু করেন। মাটির তলাতেই পাকাপাকি থাকার বন্দোবস্ত করবেন তাঁরা। কথা মতোই কাজ। তারপরই কুবের পেডি বিশ্বের বিস্ময় হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+