A Surprise fish: মুখে ৫৫৫টি দাঁত! জানেন এমন ভয়ঙ্কর মাছের কথা, খোঁজ দিলেন বিজ্ঞানীরা

মুখে রয়েছে ৫৫৫টি দাঁত। এমনই বিস্ময়কর মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। না, ভুলেও কেউ ভাববেন না মাছ যখন হয়তো কাঁটাকেই দাঁত বলা হচ্ছে। একেবারে মানুষের মতো দাঁত রয়েছে এই বিস্ময়কর মাছের। সম্প্রতি এমন ভয়ঙ্কর মাছের খোঁজ মিলল প্রশান্ত মহাসাগরের বুকে।

বিশ্বের সবথেকে বেশিসংখ্যক দাঁতের মাছ এটি। বিজ্ঞানীরা এই ভয়ানক মাছ আবিষ্কার করার পরই তা আলোচনায় উঠে এসেছে। বিস্ময়কর এই মাছটির নাম পেসিফিক লিংকোড। সবথেকে অবাক করার মতো বিষয় হল, এই মাছের মুখেই রয়েছে ৫৫৫টি দাঁত। এই দাঁতগুলো রেজারের মতো ধারালো।

A Surprise fish

বিজ্ঞানীরা এরপর বিস্ময়কর এই মাছটি নিয়ে গবেষণায় নেমে জানতে পারেন, এই মাছ প্রতিদিন ২০টি করে দাঁত হারায়। কিন্তু দিনের শেষে ফের সেই দাঁত গজিয়ে ওঠে সঠিক জায়গায়। উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা মেলে মাংসাশি এই মাছের। এই মাছটি প্রায় ২০ ইঞ্চি দীর্ঘ। এর মুখ খুব ভয়ঙ্কর।

বিশ্বের সবথেকে ভয়ঙ্কর মুখের মাছগুলির মধ্যে একটি হল এই পেসিফিক লিংকোড। এই মাছের চোয়ালের আস্তরণে প্রায় শত শত মাইক্রস্কোপিক দাঁত আছে। মাছটি ফ্যারিঞ্জিয়াল চোয়াল ও আনুষঙ্গিক চোয়ালের একটি সেট দিয়ে খাবার চিবোয়। খাবার চিবনোর সমই তারা ২০টি করে দাঁত হারায়।

পরে সেগুলি আবার গজিয়ে ওঠে এক দিনের মধ্যে। মাছটি সম্বন্ধে অনেকে জানলেও তাদের দাঁতের এই কাহিনি প্রায় অজানা। বিজ্ঞানীরা সম্প্রতি বিষয়টি জানতে পেরেছেন। সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিড়া ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষণায় পেসিপিক লিংকোডের দাঁত ঝরে পড়া সম্পর্কে গবেষণা করে।

এই গবেষণা রিপোর্টের প্রধান লেখক ছিলেন এমিলি। তিনি উল্লেখ করেন, এই পেসিফিক লিংকোড মাছ প্রতিদিন ২০টি করে দাঁত হারায়। এমনকী দাঁতগুলো দ্রুত বৃদ্ধি পায়। একদিনের মধ্যে গজিয়ে ওঠে সেই দাঁত। এই ঘটনা খুবই বিস্ময়ক এবং বিরল বলে ব্যাখ্যা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+