বর্তমানে দেশের কত শতাংশ মহিলা সোলো ট্রিপে আনন্দ উপভোগ করছেন, জানেন
মানুষের চাহিদা নানান রকম। কেউ বা পরিবার নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন, আবার কেউ কাছের মানুষকে নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন। আবার অনেকে মনের মতো সঙ্গী না পেয়ে কিংবা অ্যাডভেঞ্চারের লোভে সোলো ট্রিপে যেতে ভীষণ পছন্দ করেন। একা ঘুরতে গেলে আলাদাই অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। আবার দায়িত্ববান হওয়া যায়। কারণ ট্রেনের টিকিট বুক করা থেকে হোটেল বুক, ঘোরা, ফেরা সবই নিজের হাতে থাকে। আপনি কি জানেন, ভারতের ৪০ শতাংশ মহিলা একাকী ভ্রমণ করেন? যা নিয়ে উঠে এল এক নয়া রিপোর্ট।
রিপোর্ট অনুসারে জানা গেছে, ১৮ থেকে ২৫ বছর নারীদের মধ্যে ৪০.৭ শতাংশ একা ভ্রমণ করেন। বর্তমানে ভারতীয় নারীদের একা ভ্রমণ করার ক্ষেত্রে অনেক নয়া পরিবর্তন এসেছে। দেখা গেছে, গত বছর মানে ২০২৪ সালে বেশির ভাগ বাস ও ট্রেনের টিকিট বুকিং করেছেন মহিলারা। যেখানে তাঁরা একাই ঘুরতে গেছেন। তাঁর মধ্যে সব থেকে নারীরা এই জায়গাগুলিতে বেশি ঘুরতে গেছেন। সেই তালিকায় নাম রয়েছে অযোধ্যা, প্রয়াগরাজ এবং অমৃতসরের মতো জায়গার।

ছবি সৌজন্য- pexels
তাছাড়াও প্রচুর মহিলারা একা গোয়ায় ঘুরতে গেছেন। যেটি তাঁদের পছন্দের স্থান বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে ১০ হাজার মহিলা একা অমৃতসরে ঘুরেচ্ছেন। তাছাড়াও তাঁরা এই জায়গাটি ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন।
আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক মহিলাদের বেশি। তা সত্বেও ২০ হাজারের বেশি মহিলারা একা গোয়া ঘুরেচ্ছেন। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মহিলাদের সমুদ্র সৈকতের ঘোরার এক আলাদাই নেশা রয়েছে। তবে যে মহিলারা একা ভ্রমণ করেছেন তাঁরা পুনে, হায়দ্রাবাদ, মুম্বই এবং ব্যাঙ্গালোরের বাসিন্দা। তাছাড়াও অন্যান্য জায়গার নাম রয়েছে।
তবে মহিলারা যখন একা ঘুরতে আসেন, তখন তাঁরা ঘুরতে আসার ২ থেকে ৫ দিন আগে তাঁরা সব কিছু বুকিং করেন। তবে তাঁদের আরও আগে বুক করা উচিত। তা ৪ থেকে ৫ দিন আগে। এতে তাঁরা তাঁদের মতোন হোটেল পাবেন। শেষ সময় বুকিং করলে অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁদের।
সম্প্রতি, নারীদের একা ঘোরার চাহিদা বাড়ছে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাসে একা নারীরা ঘুরতে যাওয়ার সংখ্যা বছরে বেড়েছে প্রায় ৩ শতাংশ। যা কিন্তু দিনে দিনে বাড়তে শুরু করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications