Year Ender 2024: চলতি বছর গুগলে টপ সার্চ ভ্রমণের জায়গাগুলির মধ্যে বিশ্বের কোন দেশ জায়গা করতে পারল
দেখতে দেখতে ২০২৪ সাল শেষ হওয়ার পথে। ২০২৪ সাল শেষ হয়ে আসতে চলেছে ২০২৫ সাল। প্রতিবছর গুগল বেশি সার্চ হওয়ার তালিকা প্রকাশ করে। তা রাজনীতি থেকে ভ্রমণ সব কিছুরই। চলতি বছরও ঘোরার একটি তালিকা প্রকাশ করেছে তারা।
যেখানে দেখা গেলে গুগলে চলতি বছর বিদেশের এই ঘোরার জায়গাগুলি ভ্রমণপ্রেমীরা সবথেকে বেশি সার্চ করেছেন। যা নিয়ে তাঁদের আগ্রহ কম ছিল না। জানুন সেই জায়গাগুলির মধ্যে কী পড়ছে। আপনিও কি সার্চ করেছেন নাকি?

ছবি সৌজন্য- pexels
আজারবাইজান
চলতি বছর সবথেকে বেশি গুগলে সার্চ করা ঘোরার জায়গার মধ্যে প্রথম তালিকায় নাম রয়েছে আজারবাইজানের। এখানকার সংস্কৃতি, আধুনিকতা সকলেই ভীষণ পছন্দ করেন। এই দেশটি কিন্তু ইউরোপ, এশিয়ার মধ্যে অবস্থিত। এখানে প্রাচীন অগ্নি মন্দির রয়েছে। তাছাড়া এখানকার কাস্পিয়ান সাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতেও কিন্তু অনেকেই এখানে আসেন। এখানে রয়েছে সমুদ্র সৈকত, রিসর্ট রয়েছে। এখানে গেলে প্রাচীন দুর্গ, ঐতিহাসিক স্থান, সাইট সিন করতে আপনিও কিন্তু ভুলবেন না।
বালি
দ্বিতীয় স্থানে নাম উঠে এসেছে ইন্দোনেশিয়ার বালির। বালিতে প্রতি বছর প্রচুর পর্যটন এখানে আসেন। এটি একটি রোমান্টিক গন্তব্য স্থানের মধ্যে পড়ে। এই জায়গায় কিন্তু বেশ কম খরচে আপনিও ঘুরতে যেতে পারবেন। এটি একটি হানিমুন স্পট বলা চলে। আর বালির অন্যতম আকর্ষণ হলো উলুয়াতু মন্দির। এছাড়াও এখানে দুটি আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট বাতুর, মাউন্ট আগুং। ২৮০ প্রজাতির পাখিও পাওয়া যায় এখানে। তাছাড়া এখানে বিশ্বের সবচেয়ে দামি কফি পাওয়া যায়। তাই আপনিও কিন্তু ক্রিসমাস থেকে বর্ষবরণ উৎসব এখানে পালন করতে পারবেন।
কাজাখস্তান
তৃতীয় স্থানে নাম উঠে এসেছে কাজাখস্তান। এখানে প্রায় প্রত্যেক মাসেই প্রচুর পর্যটন ঘুরতে আসেন। এখানে প্রায় প্রচুর পর্যটক ঘুরতে আসেন। বিশ্বের নবমতম দেশ এটি। কাজাখস্তানের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তা কঠিন। আপনি বিমানে খুব সহজেই যেতে পারবেন। তাছাড়াও এখানে কাজাখ মরুভূমি রয়েছে। যা দেখতে অনেকে এখানে আসেন। তাছাড়া এখানে গেলে আপনি ট্রেকিং, ক্যাম্পিং করতে একদম ভুলবেন না। যদি আপনি ঘোড়ায় চড়তে পছন্দ করেন, তাহলে এখানে কিন্তু অবশ্যই এসে ঘোড়ায় চলবে।
জর্জিয়া
চতুর্থ স্থানে নাম রয়েছে জর্জিয়ার। এখানকার ককেশাস পর্বতমালার সুন্দর দৃশ্য, তিবিলিসির পাহাড়ের মনোরম শোভা দেখতে অনেকেই এখানে আসেন। পূর্বে ইউরোপে অবস্থিত এই জর্জিয়া দেশ। এখানকার ঐতিহাসিক নিদর্শন, সংস্কৃতি ঐতিহ্য দেখার জন্য বহু পর্যটন এখানে ভিড় করেন। তাছাড়া এখানে এলে অবশ্যই ট্রেকিং, পর্বতারোহণ এবং স্কিইং করতে একদম ভুলবেন না। তাছাড়া ইউরোপীয় দেশগুলির মধ্যে এই জায়গাটিতে কিন্তু খুব সস্তায় আপনি থাকা খাওয়ার জায়গা পেয়ে যাবেন। নববর্ষে আপনিও আপনার সঙ্গীর সঙ্গে এই জায়গায়টি ঘুরতে যেতে পারেন।
মালয়েশিয়া
গুগলের সবথেকে বেশি সার্চ করা পঞ্চম ভ্রমণ করা জায়গার মধ্যে নাম উঠে এসেছে মালয়েশিয়ার। খুব কম খরচেই আপনি কিন্তু মালয়েশিয়ার ঘুরতে যেতে পারেন। এই জায়গাগুলি সৌন্দর্য কিন্তু অসাধারণ। এখানে গেলে অবশ্যই পেট্রোনাস টাওয়ার, লংকাবি, দামুন ভ্যালি, সাবাহে ঘুরতে যেতে একদম ভুলবেন না। তাছাড়াও আপনি যদি পার্টি করতে পছন্দ করেন তাহলে বার, নাইটক্লাবে অবশ্যই যাবেন।












Click it and Unblock the Notifications