(ছবি) গরমে কাবু? একফাঁকে ঘুরেই আসুন গ্যাংটক

সারা দেশ তাপপ্রবাহে তপ্ত হয়ে রয়েছে। গত কয়েকবছরের রেকর্ডকে ছাপিয়ে সারা দেশ গরমে ফাঁসফাঁস করছে।

আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা এসে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। তখন কিছুটা স্বস্তি মিলতে পারে গরমের হাত থেকে। তবে একেবারে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্যাঁচপ্য়াচে ঘাম আর গরমের সঙ্গে পথ চলতে হবে সেই সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত।

তার উপরে এবছর আবার দেশ জুড়ে নানা রাজ্যে খরার সম্ভাবনার কথা শুনিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। ফলে সবমিলিয়ে পরিস্থিতি খুব একটা সুখকর হতে যাচ্ছে না।

এই অবস্থা থেকে ক্ষণিকের মুক্তি পেতেই পারেন। পরিবার-বন্ধুবান্ধব নিয়ে সোজা পাড়ি দিন আশেপাশের হিল স্টেশনগুলিতে। এক্ষেত্রে আপনার সেরা গন্তব্য হতে পারে গ্যাংটক। সিকিমের সবচেয়ে বড় শহর এই হিলস্টেশনটি পর্যটকদের সেরা পছন্দ। আসুন দেখে নেওয়া যাক গ্যাংটকের রূপের কিছু দৃশ্য নিচের স্লাইডে।

সংমো লেক

সংমো লেক

বরফ আর মেঘে ঢাকা সিকিম সবসময়ই আপনাকে হাতছানি দেবে, সঙ্গে ছাঙ্গুর এই লেকও।

ডো ড্রুল চর্টেন

ডো ড্রুল চর্টেন

এখানকার স্তুপাগুলি একইরকম মনমাতানো।

এনচে মনাস্ট্রি

এনচে মনাস্ট্রি

বৌদ্ধধর্মালম্বীদের বাস সিকিমে। ভারতের এই সীমান্ত রাজ্য়ের ওপাশেই রয়েছে চিন।

গুরুদংমার লেক

গুরুদংমার লেক

এই গরমে একবার এখানে পৌঁছতে পারলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না।

জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন

জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন

গরমের জায়গা থেকে গিয়ে সবুজ প্রকৃতির মাঝে দু'দণ্ড বিশ্রাম নিলেই মন ও শরীর দুটোই তাজা হয়ে যাবে।

নাথু লা পাস

নাথু লা পাস

সিকিমে অবস্থিত নাথু লা পাস অন্যতম দর্শনীয় স্থান। এই জায়গা নিয়ে একের পর এক রোমাঞ্চকর গল্প চালু রয়েছে। তবে তা জানতে হলে একবার সেখানে ঘুরে আসতেই হবে।

রুমটেক মনাস্ট্রি

রুমটেক মনাস্ট্রি

সিকিমের জায়গায় জায়গায় এরকম অনেক সুদৃশ্য মনাস্ট্রি রয়েছে যার প্রত্যেকটিই দর্শনীয়।

সেভেন সিস্টার্স জলপ্রপাত

সেভেন সিস্টার্স জলপ্রপাত

পাহাড়ের বাঁকে বাঁকে এমন ঝরনা প্রায়ই দেখতে পাবেন।

তিস্টা নদী

তিস্টা নদী

সিকিমের বুক চিরে বয়ে চলেছে অন্য সুন্দর তিস্তা নদী।

হিমালয়ান জুলজিক্য়াল পার্ক

হিমালয়ান জুলজিক্য়াল পার্ক

পাহাড়, বরফের পাশাপাশি বন্য সৌন্দর্যও ভরপুর সিকিমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+