স্কোয়াস আর এলাচ বাগানের ভিড়ে হারিয়ে যাবে মন, কম খরচে বেড়িয়ে আসুন দার্জিলিংয়ের এই অজানা গ্রামে
গরমের ছুটির দিন এগিয়ে আসছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মোটামুটি গরমের ছুটি পড়ে যাবে। কাজেই এখনই ঠিক করে ফেলা জরুরি। আবার সেই ছুটির ঠিকানা যদি পকেট ফ্রেন্ডলি হয় তাহলে তো কথাই নেই। এখনই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া যায়। গরমে এবার সকলেই পছন্দের জায়গা হয়ে উঠছে উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের কাছে রয়েছে এমন এক ছোট্ট পাহাড়ি গ্রাম। তার নাম সিরিসে।

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম সিরিসে
হাতের কাছেই দার্জিলিং আবার জঙ্গলও খুব দূরে নয়। এমনই একটি জায়গায় অবস্থান করছে সিরিসে। ছোট্ট পাহাড়ি গ্রাম। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব ১০৪ কিলোমিটার। গাড়ি বাড়া খুব বেশি নয়। আবার বিজন বাড়ি থেকেও আসা যায়। একদিকে সবুজের সমাহার আর আরেক দিতে কাঞ্চনজঙ্ঘা। সাদা-সবুজে মিলেমিশে বাস এই গ্রামে। সাদামাঠা গ্রামবাসীদের জীবন। বেশিরভাগ মানুষেরই জীবীকা কৃষিকাজ।

এলাচ আর স্কোয়াশের খেত
এই গ্রামের মানুষ যেহেতু কৃষি কাজে পটু। সেকারণে এখান চাষবাসই মূল পেশা। গ্রামের প্রতিটি বাড়ির সঙ্গেই রয়েছে এলাচ আর স্কোয়াশ গাছের বাগান। এখানকার মানুষ গ্রামের তৈরি স্কোয়াশ খেয়ে থাকেন। বাজার থেকে তাঁরা স্কোয়াশ কিনতে যান না। যাঁরা একাধিকবার পাহাড়ে গিয়েছেন তাঁরা জানেন স্কোয়াশ এক ধরনের সবজি। অনেকটা পেঁপের মত খেতে হয়। এখন অবশ্য কলকাতা শহরের বাজারেও স্কোয়াশ দেখা যায়।

গোধুলিতে মায়াবী সিরিসে
সিরিসে গাঁও থেকে দূরের পাহাড়ি গ্রামগুলি সন্ধে বেলা মোহময়ী হয়ে ওঠে। আকাশের হাজার তারার সঙ্গে মিলে মিশে যায় দূরের পাহাড়ের জনপদে জ্বলে ওঠা হাজার হাজার আলো। গোধুলীতে মায়াবী হয়ে ওঠে সিরিসে গ্রাম। হোমস্টের বারান্দায় বসে অনেকটা সময় কেটে যায়। হোম স্টের লন ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়। সঙ্গে নেপালি নাচগানের আসরও বসে। একেবারে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে হোমস্টে গুলিতে।

দার্জিলিং ভ্রমণ
এই সিরিসে গাঁও থেকে দার্জিলিং ঘুরে আসা যায়। ঘুরে আসা যায় ঘুমও। টয়ট্রেনে করে দার্জিলিং পর্যন্ত চলে যাওয়া যায়। সেখানে দিনভর কাটিয়ে ম্যালে ঘোরাফেরা শপিং সেরে গ্লেনারিসে চা খেয়ে আবার ফিরে আসা যায় শান্ত নিরিবিলির সিরিসে গ্রামে। দার্জিলিং ঘোরাও যায় আবার সেখানকার ভিড়-শব্দ জনকোলাহল থেকে অনেকটাই দূরে থাকা যায় । একসঙ্গে দুই কাজই হয় এই সিরিসে গ্রামে।

আর কোথায় বেড়ানো
সিরিসে গাঁওকে কেন্দ্র করে দার্জিলিং তো দেখাই যায় সেই সঙ্গে দার্জিলিংয়ের আশপাশের একাধিক জায়গা দেখা যায়। মেগিতার ফরেস্ট, জেপি, কিজম, জামুনি, বিজনবাড়ি সহ একাধিক জায়গা বেড়ি আসা যায়। সরিষে বিজনবাড়ি হয়েও আসা যায়। সেসময় বিজনবাড়ি বেড়িয়ে আসা যায় অনায়াসে। কাজেই সিরিসে এবারের গরমের ছুটিতে বেড়ানো নয়া পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হয়ে উঠতেই পারে।
প্রতীকী ছবি সৌ ফেসবুক












Click it and Unblock the Notifications