গরমের ছুটিতে কোথায় বেড়াতে যাবেন ভাবছেন? জেনে নিন কয়েকটি পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন

গরমে হাঁসফাস অবস্থা। তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে আরও চড়ছে। তাপ প্রবাহ শুরু হয়ে যাবে পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। এই গরম থেকে বাঁচতে বেড়িয়ে পড়ুন বেড়াতে। অবশ্য যেখানে গরম কম। তার সঙ্গে দেখতে হবে খরচটাও। কতটা কম খরচে বেড়ানো যায়।

পকেট ফ্রেন্ডলি বা কম খরচে বেড়ানোর জায়গার মধ্যে কিন্তু দক্ষিণ ভারত সেরা। গরম বলে অনেকেই হয়তো ভাববেন এই গরমে আবার দক্ষিণ ভারত। কিন্তু সেখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেগুলি বাজেটের মধ্যে অথচ তেমন গরম নেই। তার মধ্যে প্রথমেই নাম আসে পণ্ডিচেরির। যাকে ভারতের ফ্রান্স বলা হয়ে থাকে। তামিলনাড়ুর এই সমুদ্র উপকূলবর্তী ছোট্ট কেন্দ্র শাসিত অঞ্চল কিন্তু একেবারেই ফরাসী আদবকায়দায় গড়া। বিচ লাভার্সদের প্যারাডাইস বলা হয়ে থাকে পণ্ডিচেরীকে। খাদ্যরসিক যাঁরা তাঁদের কাছে তো স্বর্গ বললে ভুল হবে না।

munnar

দক্ষিণ ভারতে কম খরচে বেড়ানোর আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে, কোডাই ক্যানেল, গোয়া, আলেপ্পি। গোয়া তো বারোমান ট্রাভেলারদের পছন্দের জায়গা। সবরকম বাজেটেই এখানে বেড়ানো যায়। কোডাই ক্যানাল যাঁরা যাননি তাঁদের দেখে আসা উচিত এই জায়গাটি। তামিলনাড়ুর এই হিলস্টেশনটিকে দক্ষিণ ভারতের পাহাড়ের রানি বলা হয়। হ্রদ, শান্ত উপত্যকা মন ভাল করে দেবে। কেরলকে ভুললে হবে কেন। কেরলের আলেপ্পিও পর্যটকতদের খুব পছন্দের জায়গা। আলেপ্পির ব্যাক ওয়াটার্সে ভ্রমণ মন ভরিয়ে দেবে। এখানে অনেক কম খরচে থাকার জায়গা রয়েছে। খাবারের দামও খুব বেশি নয়।

গরমে বেড়াবেন আর উত্তর পূর্বকে ভুললে কী করে হবে। গরমে বেড়ানোর সেরা ডেস্টিনেশন উত্তর -পূর্বভারত। অরুণাচল প্রদেশ তার মধ্যে অন্যতম। সাধারণ শীতকালে উত্তর পূর্বেররাজ্য গুলিতে তেমন ভিড় হয় না। তবে গরমে এখানে পর্যটকরা ভিড় করেন। একদিকে ব্রহ্মপুত্র নদ আরেক দিকে বরফে ঢাকা হিমালয়।। ইটানগর থেকে আরেকটু উত্তরের দিকে গেলেই আসে দার্জিলিং। ট্রাভেলারদের ফেবারিট ডেস্টিনেশন।

travel

আবার উত্তর পূর্ব ভারত থেকে আরেকটু উত্তরে গেলে কসৌল। হিমাচল প্রদেশের এই চোট্ট গ্রামে গেলে গরম যেন মুহূর্তে উবে যাবে। যাঁরা ট্রেকিং করতে ভালবাসেন তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন এই কসৌল। কম খরচে হোম স্টেতে থাকা এবং খাওয়ার পাশাপাশি পাহাড় ভ্রমণ দুটোই হয়ে য়ায়। উত্তর ভারতের আরেকটি সস্তার ডেস্টিনেশন হৃষিকেশ। যেখানে সব ধরনের পর্যটকের সমাগম হয়। তাই সস্তা থেকে দামি সবরকমের থাকার জায়গা রয়েছে।

travel

তবে শুধু উত্তর ভারত, দক্ষিণ ভারত নয় গরমের ছুটিতে কম খরচে বেড়ানোর ডেস্টিনেশন রয়েছে পশ্চিম ভারতেও। রাজস্থানে পুষ্কর। এই পুষ্করেই একমাত্র রয়েছে ব্রহ্মা মন্দির। এখানে মূলত বিেদশি পর্যটকদের ভিড় থাকলেও সস্তায় থাকার অনেক ধর্মশালা রয়েছে। আবার ম্যাকলিওড গঞ্জকে ভুললেও চলবে না। তিব্বতি মনেস্ট্রি তার সঙ্গে হিমালয় মুগ্ধ করবে পর্যটকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+