করবা চৌথ উৎসবে সস্তায় ব্র্যান্ডেড, স্টাইলিশ পোশাক কিনতে আজই যান এই মার্কেটগুলিতে
করবা চৌথ উৎসব আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই বিশেষ দিনে অনেকেই কিন্তু নতুন জামা কাপড় পরেন। বিশেষত মহিলারা এই বিশেষ দিনে স্বামীর মঙ্গল কামনায় উপোস করে চাঁদের মুখ দেখে তবেই কিন্তু স্বামীর হাতে জল খেয়ে সেই উপোস ভাঙেন।
আর এই বিশেষ দিনে আপনি যদি খুব সস্তায় কেনাকাটা করতে চান তাহলে এই মার্কেটগুলিতে যেতেই পারেন। বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে সস্তায় এখান থেকে শপিং করতে পারেন। জানুন কোন কোন মার্কেটের কথা বলা হচ্ছে।

- লাজপত নগর মার্কেট
দিল্লির লাজপত নগর মার্কেট চেনেন না এমন কেউ আছেন বলে মনে হয়। এটি খুব বিখ্যাত বাজার। এখানে খুব কম দামে ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়। এখানে গিয়ে আপনি নানান ধরনের গয়না কিনতে পারবেন।
- চাঁদনী চক মার্কেট
শুধু এই চাঁদনী চক মার্কেটে দিল্লীর বাসিন্দারাই আসেন ,তা কিন্তু নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন দিল্লিতে ঘুরতে আসেন, তখন কিন্তু এই মার্কেট থেকে ভালো গয়না, মেকআপের জিনিস কেনেন।
- কমলা নগর মার্কেট
যদি আপনি কমল নগর মার্কেটে না গিয়ে থাকেন, তাহলে এই করবা চৌথ উৎসবে আপনি কিন্তু এখান থেকেই আপনার মেকআপ, পার্স, ইন্দো ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান নানান ড্রেস এখান থেকেই কিনতে পারেন। খুব সস্তায় এবং ব্র্যান্ডের জিনিস পাবেন এখানে। এখানে অনেক স্টাইলিশ পোশাক পাওয়া যায়। যার দাম অনেক কম।
- করোলবাগ মার্কেট
দিল্লির করোলবাগ মার্কেটের নাম নিশ্চয়ই শুনেছেন। যদি এই বিশেষ উৎসবে আপনি নতুন জামা পরতে চান ও বন্ধুদের নতুন কোনও জামা বা সাজের জিনিস উপহার দিতে চান তাহলে দেরি না করে আপনিও কিন্তু এই উৎসবে এই করোলবাগ মার্কেটে যেতে পারেন। এখানে সুন্দর সুন্দর স্টাইলিশ জামা কাপড় থেকে মেকআপের জিনিস পাওয়া যায়। যা দেখে চোখ সরাতে পারবেন না আপনিও। যদি আপনি সস্তায় শপিং করতে চান তাহলেও এই জায়গাগুলিতে যেতে পারেন।












Click it and Unblock the Notifications