Viral street food: ফুচকায় কামড় দিলেই মুখে পড়বে বাগদা চিংড়ি বা ভেটকির টুকরো, কলকাতার কোথায় সেই দোকান?

Viral Kolkata street food: পেট যতই ভরা থাক ফুচকা ( Pani Puri) দেখলে জিভে জল আসে না, এমন বাঙালির সংখ্যা কমই। যদিও পাড়ার দোকানে সেই পুরনো ধাঁচে বানানো ফুচকার (Phuchka) জনপ্রিয়তা অনেক বেশি, তবে বর্তমানে এমন কিছু পরীক্ষা-নিরিক্ষা চলছে, যা চেখে দেখলে ভাল লাগতে বাধ্য।

সব ক্ষেত্রে এখন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, ফুচকাই বা বাদ যাবে কেন! খাস কলকাতায় রয়েছে এমন এক দোকান, যেখানে গেলে ফুচকার মধ্যে মুরগী বা পাঁঠার মাংসও পেতে পারেন।

ফুচকায় কামড় দিলেই মুখে পড়বে বাগদা চিংড়ি বা ভেটকির টুকরো,

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওই দোকানে মিলবে চিকেন ফুচকা, মাটন ফুচকা। আবার কোনওটাতে কামড় দিলে মুখে পড়বে ভেটকি মাছের টুকরো বা বাগদা চিংড়ি।

কোথায় যেতে হবে? দক্ষিণ কলকাতায় পাটুলির ফ্লোটিং মার্কেটের কাছে গেলেই চোখে পড়বে বেশ কিছু দোকান। পুরো ফুড প্যাভিলিয়নটার নাম ফুডপাথ। আলো ঝলমলে সেই প্যাভিলিয়নের মধ্যে খুঁজে নিতে হবে ফুচকার দোকান, যার নাম 'তেঁতুল জল'।

ক্যাপশনে লেখা- তেঁতুলজল হল ইমোশন।

এবার ওই দোকানের চার্ট থেকে খুঁজে নিতে হবে আপনার পছন্দের ফুচকা। প্রতিটি প্লেটেই ৮ পিস করে ফুচকা থাকবে। দামের তারতম্য রয়েছে। দই ফুচকা বা স্পেশাল ফুচকা তো আছেই, তবে তালিকায় নজর কাড়বে চিকেন ফুচকা, মাটন ফুচকা, ভেটকি ফুচকা, বাগদা চিংড়ির ফুচকা, চিকেন কাবাব ফুচকা।

এমন স্বাদের জুড়ি মেলা ভার। প্লেট প্রতি দাম পড়বে ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। তবে এতেই শেষ নয়। এবার তালিকার নীচের দিকে চলে যান। আরও দুটো আইটেম দেখে চমকে যাবেন- চিকেন পাপড়ি চাট, মাটন পাপড়ি চাট। যেটা ইচ্ছা চেটেপুটে খেয়ে ফেলুন।

ফুচকায় কামড় দিলেই মুখে পড়বে বাগদা চিংড়ি

চাটে চিকেন পেতে চাইলে খসবে ১৮০ টাকা, আর মাটন চাইলে ৩০০ টাকা। তবে হ্যাঁ পাড়ার দোকানের সঙ্গে দামের তুলনা করবে না নিশ্চয়। এই দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সামনে দাঁড়িয়ে গল্পগুজবও করতে পারবেন। পাশে রয়েছে আরও অনেক খাবারের দোকান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+