Travel: গ্রীষ্মের ক্লান্তভাব কাটিয়ে প্রাণ জুড়াতে ঘুরে আসুন দেশের এই সুন্দর ঠিকানাগুলিতে
দেশজুড়ে সূর্যের দাবদাহে অতিষ্ঠ দেশবাসী। আর এই সময়ে সকলেই কিন্তু পাহাড়, ঠান্ডা জায়গায় ঘুরতে যেতে চান অর্থাৎ একটু স্বস্তি পেতে চান, কিংবা আপনার পরিবার কিংবা জীবনসঙ্গীকে নিয়ে এই গরমকালে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাও আবার স্বল্প বাজেটে, আর পকেটের কথা মাথায় রেখেই আপনার জন্য রইল এই সুন্দর জায়গাগুলি।
যেখানে আপনি খুব কম খরচে ঘুরতে যেতে পারবেন। তাছাড়া এই জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে যেখানে গেলে আপনি বোধহয় আর বাড়ি ফিরতে চাইবেন না! তবে আপনি কি জানেন এই সুন্দর জায়গাগুলি কিন্তু আপনার দেশেতেই রয়েছে অর্থাৎ ভারতে গরমকালে ঘুরতে যাবার সুন্দর জায়গা কোনগুলি, জানুন।

অন্ধ্রপ্রদেশের হর্সলে পাহাড়
অন্ধ্রপ্রদেশের হর্সলে পাহাড়ের নাম কি শুনেছেন? এই জায়গাটি এতটাই সুন্দর যেন স্বর্গের চেয়ে কম নয়। যদি আপনি আপনার ব্যস্ত জীবনের ক্লান্তভাব তা কাটাতে চান, তাহলে এই শান্তিপূর্ণ জায়গায় আপনিও ঘুরতে আসতে পারেন। যেখানে এসে ট্রেকিং করতে একদম ভুলবেন না। তাছাড়াও আপনি যদি প্রকৃতিপ্রেমী হন কিংবা সঙ্গীর সঙ্গে একটু রোমাঞ্চকরভাবে কিছুটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই এই পাহাড়ে একবার হলেও গরমকালে ঢুঁ মেরে যান।
রানিখেত
রানিখেতের নাম জানেন না, এমন মানুষের সংখ্যা বোধহয় খুব কম। উত্তরাখন্ডে অবস্থিত এই রানিখেত একটি সুন্দর হিল স্টেশন। গরমের ছুটি কাটাতে আপনিও কিন্তু এই হিল স্টেশনে একবার হলেও ঘুরতে আসতে পারেন। খুব কম খরচে আপনি এখানে ঘুরতে পারবেন। এখানে এলে অবশ্যই প্যারাগ্লাইডিং, বাইকিং ও রাফটিং করতে একদম ভুলবেন না। তাছাড়া ও এইজায়গায় ঝুলা দেবীর মন্দির রয়েছে, সেখানে গিয়ে এই মাতাকে অবশ্যই দর্শন করে আসবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না।
তীর্থান ভ্যালি
হিমাচল প্রদেশের অন্যতম বিখ্যাত হিল স্টেশন হল তীর্থান ভ্যালি। এখানে প্রচুর পর্যটক আসে। এখানে আপনি যদি শান্তিপূর্ণভাবে এই জায়গাটি কাটাতে চান এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান, তাহলে এখানে ঘুরে যেতে পারেন। এখানে এলে অবশ্যই সাইট সিড করবেন।
মাজুলি
যদি আপনি ভিন্ন ও নতুন কোনও জায়গায় ঘুরতে যেতে চান, তাহলে মাজুলিতে ঘুরতে যেতেই পারেন। আপনার হাতের কাছেই অর্থাৎ অসমে অবস্থিত এই মাজুলি। যেখানকার সাংস্কৃতিক, ঐতিহ্য অত্যন্ত জনপ্রিয়। আর যা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের আনাগোনা এখানে লেগেই থাকে। সাহিত্য, শিল্প ও সংগীতের সঙ্গমস্থল এই মাজুলি। তাই গরমের ছুটিতে কাছের মানুষ কিংবা পরিবারের সদস্যদের নিয়ে আপনিও ঘুরে আসুন এই অসমের এই মাজুলিতে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications