Travel: উত্তর ভারতের এই মন্দিরগুলির দ্বার কবে কবে খোলা থাকে, এবছর আপনি কি যাওয়ার প্ল্যান করছেন?
ঘুরতে যেতে কার না ভালোলাগে বলুন! মানসিক চাপ কমানো থেকে শরীর সুস্থ রাখতে অনেকেই কিন্তু ঘুরতে যান। তাছাড়া এমন অনেকেই রয়েছেন যারা তীর্থ করতে খুব পছন্দ করেন, আপনিও কি তাদের মধ্যে রয়েছেন?
যদি আপনি এই সময় এই জায়গাগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তাহলে আগেই সাবধান হোন। নাহলে বিপদে পড়তে হতে পারে আপনাকে। কারণ, মন্দিরগুলি কিন্তু বারো মাস খোলা থাকে না। উত্তর ভারতের এই মন্দিরগুলি কেন বিখ্যাত, তাছাড়া কবে কবে এই মন্দির খোলা থাকে, জানুন।

- উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির
উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে সকলের। এখানে শিব ঠাকুরের দর্শন করার ইচ্ছা প্রায় সকলেরই থাকে। চার দামের মধ্যে কেদার নাথ মন্দির একটি। সারা বছর এই কেদারনাথের মন্দিরের দরজা খোলা থাকে না। গ্রীষ্মকালে শুধুমাত্র ছ’ মাসের জন্যই দরজা খোলে, আবার শীতের মাসগুলিতে কিন্তু দ্বার বন্ধ থাকে। আর এই মন্দিরে যেতে গেলে আপনাকে কিন্তু অনেক নিয়ম মেনেই যেতে হবে।
- জম্বু কাশ্মীরের ও বৈষ্ণোদেবীর মন্দির
জম্বু কাশ্মীরের বৈষ্ণোদেবীর মন্দিরের নাম সকলেই জানেন। এই মন্দিরটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। তবে এই মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু আশ্চর্য ঘটনা। এই মন্দিরে বিশেষত মা দুর্গার পুজো করা হয় ১০৮টি শক্তিপিঠের মধ্যে এটি একটি। এই মন্দির সারা বছরই খোলা থাকে।এই মন্দিরটি জম্মু-কাশ্মীরের কাটরাতে রয়েছে। আপনি ট্রেন, বাস, ট্যাক্সি ভাড়া করে কাটরা যেতে পারেন।
- জম্বু কাশ্মীরের অমরনাথ মন্দির
জম্বু কাশ্মীরের অমরনাথ মন্দির সম্পর্কে সকলেরই কমবেশি জানা। সারা বিশ্বের মানুষ এখানে কিন্তু আসেন। এই মন্দিরে কিন্তু শিব ঠাকুরের পুজো করা হয়। জুলাই অগাস্ট মাসে এই মন্দির খোলা থাকে। তাছাড়া বছরে অন্যান্য সময় এই মন্দির কিন্তু বন্ধ থাকে। তাই আপনি কিন্তু এই মন্দিরে একবার হলেও ঘুরে আসতে পারেন।
- বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির
এই মন্দিরটিতে গেলে আপনি ভগবান শিবের পুজো দিতে পারবেন। ১২টি জ্যোতিলিঙ্গের মধ্যে এটি একটি। মন্দিরটি গঙ্গা তীরে অবস্থিত। এখানে গেলে আপনি গঙ্গা আরতি দেখতে পারবেন। প্রথম আরতি হয় ভোর তিনটের সময় যা মঙ্গল আরতি নামে পরিচিত। তারপর রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আরতি হয়। যা শয়ন আরতি নামে পরিচিত।
- উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির
উত্তরাখণ্ডের একটি বিখ্যাত মন্দির হল বদ্রীনাথ মন্দির। এখানে গেলে আপনি কিন্তু ভগবান বিষ্ণুর দর্শন করতে পারবেন। যা কিন্তু চার ধামের মধ্যে একটি। এই মন্দিরে আপনি কিন্তু গাড়িতে খুব সহজে যেতে পারবেন। সকাল সাড়ে ছয়টা থেকে রাত নটা পর্যন্ত খোলা থেকেই মন্দির। কেদারনাথের মতন বদ্রীনাথের মন্দির কিন্তু শীতের মাস অর্থাৎ অক্টোবরের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত বন্ধ থাকে। তারপর অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। বহু ভক্ত কিন্তু এখানে আসেন।












Click it and Unblock the Notifications