Year Ender 2024: দেশের এই পর্যটন স্থানগুলি চলতি বছরে ভ্রমণপ্রেমীরা গুগলে সবথেকে বেশি সার্চ করেছেন

২০২৪ সাল শেষ হওয়ার মুখে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই আসতে চলেছে ২০২৫। আর এর জন্য সকলেই প্রায় অপেক্ষা করছেন। তবে বছরের শেষে ভারতের ঘোরার কোন কোন জায়গা মানুষ বেশি সার্চ করেছেন।

এই জায়গাতে কিন্তু এই বছর বহু পর্যটক এখানে ঘুরতেও গেছেন। জানুন গুগলে চলতি বছর সার্চ করা সবথেকে বেশি ভ্রমণের জায়গা কোনগুলি। আপনি কী দেশের এই বিশেষ জায়গাগুলিতে ঘুরতে গেছেন।

Manali

  • মানালি

হিমাচল প্রদেশের মানালিতে প্রায় প্রত্যেক বছরই কিন্তু প্রচুর মানুষ ভ্রমণ করতে যান। তাছাড়া ঠান্ডা আবহাওয়া বন্ধু-বান্ধবের সঙ্গে এখানে ঘোরার মজাই আলাদা। মানালির অপূর্ব দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পাহাড়, জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে কে না চায় বলুন! যদি আপনি আপনার বন্ধুবান্ধব ছাড়া পরিবার কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে যেতে চান। তাহলে কিন্তু মানালিতে যেতে পারেন। এখানে গিয়ে র্যা পেলিং, ট্রেকিং অবশ্যই করবেন। রোমাঞ্চকর পরিবেশ যারা ভালোবাসেন তাদের জন্য সোলাং ভ্যালি, রোটাং পাস কিন্তু দারুণ জায়গা।

  • জয়পুর

জয়পুরকে রাজস্থানের গোলাপী শহর বলা হয়। এখানে অনেক রাজকীয় প্রাসাদ রয়েছে। তাছাড়াও এই রাজস্থানের সংস্কৃতি কিন্তু সকলের কাছে খুব জনপ্রিয়। এখানে হাওয়া মহল থেকে অম্বরফোর্ডের মতন আইকনিক সাইট রয়েছে। প্রায় প্রতিমাসেই বহু মানুষ এখানে ভিড় করেন। তাছাড়া এইখানে গেলে অবশ্যই শিলামন্দির, বহু মন্দির-সহ বহু ঘোরার জায়গা রয়েছে। স্থাপত্য ভাস্কর নিদর্শন দেখতে অবশ্যই আপনিও কিন্তু জয়পুরে পা রাখতে পারেন। এখানে গেলে অবশ্যই দেখবেন সাইট সিন।

  • অযোধ্যা

চলতি বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবার পর এখানকার মানুষেরা কিন্তু এখানে প্রচুর পর্যটক এখানে ছুটে এসেছেন। তাছাড়া এইখানে রাম মন্দির, হনুমান মন্দির রয়েছে। এখানে শুধু দেশের মানুষরা রয়েছেন, তা কিন্তু নয়, এখানে প্রচুর বিদেশী মানুষেরাও কিন্তু ভ্রমণ করতে আসেন।

  • কাশ্মীর

কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তা বলার অপেক্ষা রাখে না। প্রতি বছরই মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন। আর এখানে গেলে অবশ্যই গুলমার্গ, ডাললেক কিন্তু ঘুরে আসবেন। না হলে কিন্তু আপনার ঘোরার সম্পূর্ণ হবে না। তাছাড়া সোনমার্গ, পহেলগাম শীতকালে যদি ঘুরতে যান তাহলে প্রচুর বরফ দেখতে পাবেন। আর জীবনসঙ্গীর সঙ্গে আপনি কিন্তু এই জায়গায় একবার ঘুরে আসতেই পারেন।

  • দক্ষিণ গোয়া

পর্যটন প্রেমীদের কাছে দক্ষিণ গোয়া কিন্তু ঘোরার জন্য খুব ভালো জায়গা। নির্জন সমুদ্র সৈকতে একাকী আপনিও কিন্তু সময় কাটাতে পারেন। তাছাড়া আপনি যদি নাইট ক্লাব পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে গিয়ে নাইট ক্লাবে যাবেন। তাছাড়া নববর্ষের ছুটিতেও কিন্তু আপনি আপনার সঙ্গীর সঙ্গে এখানে কাটাতে পারেন। তাছাড়া এখানে প্রচুর নারকেল গাছের সারি দেখতে পাবেন। পর্তুগিজ আমলের বহু ঐতিহাসিক স্থাপত্য, ভাস্কর্যের জন্য এই জায়গাটি কিন্তু খুব বিখ্যাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+