Travel: মনের গুপ্ত ইচ্ছা পূরণ করতে শিবরাত্রিতে যান মহাদেবের এই মন্দিরগুলিতে
রাত পোহালেই শিবরাত্রি। এই বিশেষ দিনে সকলেই ভোলেবাবার পুজো আয়োজন করেন। বলা হয়, এই বিশেষ দিনে মহাদেবের পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয়। এইদিন বাড়িতে শিবলিঙ্গে জল ঢালার পাশাপাশি অনেকে কিন্তু শিবের মন্দিরেও যান।
সেখানে গিয়েও শিবলিঙ্গে জল নিবেদন করলেও মনের ইচ্ছা পূরণ হবে। সেই সঙ্গে ভোলেবাবাকে মন দিয়ে ঢাকলেও দেবতার কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি যদি মনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে চান, তাহলে অবশ্যই শিবরাত্রিতে এই মন্দিরগুলিতে যান।

- তারকেশ্বর মন্দির
প্রথমেই আসি তারকেশ্বর মন্দিরের কথায়। এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। কথিত আছে, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণু দাস। তিনি জঙ্গলের মধ্যে শিবলিঙ্গকে খুঁজে পেয়েছিলেন। তারপর শিব ঠাকুরকে স্বপ্নে দেখে ছিলেন তিনি। তারপরেই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
- লিঙ্গরাজ মন্দির
এই মন্দিরটি উড়িষ্যায় অবস্থিত। এই মন্দিরটি ১০৯০ থেকে ১১০৪ খ্রিস্টাব্দের মধ্যেই তৈরি হয়েছিল। শোনা যায়, গর্ভগৃহের ভেতর লিঙ্গটি নাকি নিজে উৎপত্তি লাভ করেছিল। তাই এই শিবলিঙ্গের নাম স্বয়ম্ভু। প্রতি বছরই প্রচুর মানুষ কিন্তু শিবরাত্রিতে এখানে আসেন।
- মীনাক্ষী আম্মান মন্দির
মীনাক্ষী আম্মান মন্দির তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত। এখানে শিব, পার্বতীর বিশেষ পুজো করা হয়। আবার এটি মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির নামেও পরিচিত। দক্ষিণ ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে এটি একটি। এখানে শিব ঠাকুরের যে মূর্তি বসানো রয়েছে সেখানে কিন্তু যেন দেখে মনে হবে ভোলেবাবা হাসছে। এই মন্দির এসে শিবের মাথায় জল ঢেলে আপনিও মনের ইচ্ছা পূরণ করুন।
- কাল ভৈরব নাথ মন্দির
এই মন্দিরটি উত্তর প্রদেশের বেনারসে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের অবতার কাল ভৈরবকে উৎসর্গ করা হয়েছিল। এই এই মন্দিরে শুধুমাত্র দেবতাকে মদ নিবেদন করা হয়। তাই এই মন্দিরের বাইরে অনেক ধরনের মদও কিন্তু পাওয়া যায়। পুরোহিতরা পুজো করার পর খালি বোতলটি ভক্তদের প্রসাদ হিসেবে ফিরিয়ে দেন। এই মন্দিরে মিষ্টিও কিন্তু ভগবানকে দেওয়া হয় না। আবার ঈশ্বরকে ফুলও দেওয়া হয় না।
- কৈলাস মন্দির
কৈলাস মন্দির ভগবান শিবের মন্দির। এখানে কিন্তু পাথরের উপর রামায়নের প্রতিচ্ছবিও খোদাই করা রয়েছে। কথিত আছে, এই মন্দিরে গিয়ে যদি কোনও ভক্ত মনের ইচ্ছা জানান, তাহলে তাঁর মনের ইচ্ছা পূরণ হবে। তাই শিবরাত্রিতে আপনি আপনার মনের প্রতিটি ইচ্ছা পূরণ করতে এই মন্দিরগুলিতে যাবেন।












Click it and Unblock the Notifications