মহাকুম্ভ মেলায় যাচ্ছেন, প্রয়াগরাজের এই মন্দিরগুলি দেখতে একদম ভুলবেন না
মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয় মহাকুম্ভ মেলা। আর এই মেলার জন্য সকলেই কিন্তু অপেক্ষা করে থাকেন। আগামী বছর অর্থাৎ ১৩ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে। আর দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হন।
কুম্ভ মেলায় যদি আপনি যদি যান, তাহলে অবশ্যই এই মন্দিরগুলি দেখতে ভুলবেন না। কারণ এই স্থানগুলির সাংস্কৃতিক, ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে। তাহলে মহাকুম্ভ গেলে অবশ্যই এই মন্দিরগুলি দেখে আসবেন। না হলে কিন্তু আপনার ঘোরা সম্পূর্ণ হবে না। জানুন কোন কোন মন্দির অবশ্যই যাবেন।

- হনুমান মন্দির
মহাকুম্ভ মেলায় গেলে সংকটমোচন হনুমানের মন্দিরের যাবেন। প্রয়াগরাজের গঙ্গার তীরে অবস্থিত হনুমান মন্দির। এটি লেদ হিউ হনুমান মন্দির নামে পরিচিত। বলা হয়, প্রতিবছর বা গঙ্গায় হনুমানজিকে স্নান করা হয়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মন্দিরে আসেন। এই মন্দিরের ২০ ফুট লম্বা হনুমানজির মূর্তি রয়েছে।
- বেণীমাধব মন্দির
এই মন্দিরটি বেণীমাধবের মূর্তি রেখে পুজো করা হয়। প্রয়াগরাজের প্রথম দেবতা বলেই মনে করা হয় বেণীমাধবকে। এই মন্দিরটির দরগঞ্জে অবস্থিত। বলা হয় প্রয়াগরাজের সুরক্ষার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পর ব্রহ্মাজি এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির দেখতে অনেক ভক্তরাই কিন্তু এখানে আসেন।
- পাতালপুরীর মন্দির
এই মন্দিরে ভগবান তার অর্ধনারীশ্বর রূপে রয়েছেন। রাজা প্রয়াগের মূর্তি ও এখানেই কিন্তু রয়েছে। ভগবান শনির সামনে একটি প্রদীপ রয়েছে। যা কিন্তু বারো মাস ধরে জ্বলছে। কখনোই কিন্তু নেভে না। যদি আপনি মহাকুম্ভ মেলায় যান অবশ্যই পাতাল পুরীর মন্দির দর্শন করে যাবেন।
- নাগ বাসুকির মন্দির
সাপের রাজা বাসুকি এই মন্দিরে থাকেন। এই মন্দির সম্পর্কে অনেকেরই নানান মত রয়েছে। প্রয়াগরাজে যেসব দর্শনার্থীরা আসেন, তারা এই মন্দিরে ঘুরে যান। তাহলে কিন্তু তাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এখানে গেলে মনের ইচ্ছা পূরণ হবে আপনার।
- সরস্বতী কূপ, অক্ষয়বত
সরস্বতী কূপ, অক্ষয়বত দেখতে খুব অনেক ভক্তরা প্রয়াগরাজে আসেন। চার যুগ ধরে এখানে বটবৃক্ষের অস্তিত্ব রয়েছে। বলা হয় বনবাসের সময় ভগবান শ্রীরাম মাতা, সীতা এবং ভাই লক্ষণ এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। তাই মহা কুম্ভ মেলায় গেলে এই মন্দিরে কিন্তু না গিয়ে কখনোই ফিরে আসবেন না।












Click it and Unblock the Notifications