Travel: দেশের এই জায়গাগুলিতে লুকিয়ে রয়েছে সুইজারল্যান্ডের শোভা, শীতেই ঘুরে আসুন
শীতকালে সকলেই ঘুরতে যেতে চান। এই সময় প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু একটু বেশি সুন্দর। এই শীতের মরসুমে আপনিও যদি ঘুরতে যেতে চান তাহলে এই ভারতের এই জায়গাগুলিতে ঘুরতে যেতে পারেন আপনিও। কারণ এই জায়গাগুলিতে পাহাড়, হ্রদ, জলপ্রপাত, তুষারপাত দেখতে পারবেন আপনিও। এখানকার মনোরম শোভা আপনাকে আকর্ষণ করবে।
আর তাছাড়া আপনার যদি সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছা পূরণ করতে ভারতের এই জায়গাগুলিতে পা রাখতে পারেন আপনিও। তার কারণ সুইজারল্যান্ডের দৃশ্য আপনি এখানেই উপভোগ করতে পারবেন। তাহলে এই শীতের মরসুমে দেরি না করে ভারতের এই জায়গা গুলোতে আপনিও ঘুরে আসুন। দেখুন সেই জায়গাগুলির মধ্যে কী কী রয়েছে।

- আউলি
উত্তরাখণ্ডের আউলি র নাম সকলেই শুনেছেন। যা উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। এটি বিশেষত একটি হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত। যদি আপনার সুইজারল্যান্ড ঘোরার ইচ্ছা থাকে, তাহলে এখানে যেতেই পারেন। কারণ আউলিকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। আর এখানকার তৃণভূমি দেখলে আপনার মন কিন্তু খুব ভালো লাগবে। এখানে প্যারাগ্লাইডিং করতে একদমই ভুলবেন না।
- গুলমার্গ
জম্বু, কাশ্মীরে ঘুরতে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন অনেকেরই ছোট থাকে। যদি এখনও সেখানে ভ্রমণ না করেন তাহলে এই শীতেই ঘুরে আসুন। কাশ্মীরের এই সৌন্দর্য আপনাকে কিন্তু পাগল করে তুলবে। তাছাড়া এখানে এসে আপনি তুষার আচ্ছাদিত পাহাড় দেখে রোমান্টিক ভাবে আপনার সঙ্গীর হাতে হাত রেখে সময় কাটাতে পারবেন। তাহলে কি সেই সুযোগ আপনি মিস করবেন!
- ভাদেরওয়াহ
জম্মু-কাশ্মীরের ডোডো জেলায় অবস্থিত ভাদেরওয়াহ। একটি সুন্দর অপরূপ উপত্যকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তার কারণ এখানে সবুজ তৃণভূমি ছাড়াও রয়েছে লম্বা পাইনের বন রয়েছে। তাছাড়াও এখানে ক্যাম্পিং থেকে ট্রেকিং, প্যারাগ্লাইডিং উপভোগ করতে বহু পর্যটক এখানে ভ্রমণ করেন।
- খাজিয়ার
হিমাচল প্রদেশের বিখ্যাত হিল স্টেশনগুলির মধ্যে খাজিয়ার একটি। এখানকার সৌন্দর্য অসাধারণ। এই জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলে। যা চাম্বা জেলায় অবস্থিত। এখানে নীল জলের হ্রদ থেকে সুন্দর বাগান, শীতল বাতাস আপনাকে মুগ্ধ করবে। তাছাড়াও পাইন, দেবদারু গাছের মাঝখান দিয়ে যখন আপনি হাঁটবেন আপনার সঙ্গীকে নিয়ে তখন সত্যিই কি আপনার বাড়ি ফিরতে ইচ্ছা করবে? তাহলে দেরি না করে নববর্ষের ছুটিতে আপনিও পা রাখুন না এই জায়গাগুলিতে।












Click it and Unblock the Notifications