Travel: মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে এই জায়গাগুলিতে যেতে পারেন আপনিও
মকর সংক্রান্তি উৎসবের জন্য প্রায় কমবেশি সকলেই অপেক্ষা করছেন। কারণ এই শুভ সময় অনেকেই কিন্তু নানান জায়গায় ঘুরতে যান। মনে করেন, এই সময়ে যদি গঙ্গা স্নান করা যায়, তাহলে কিন্তু তার বিশেষ গুরুত্ব রয়েছে। শোনা যায়, এতে নাকি জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়।
চলতি বছর ১৪ জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। এসময় সূর্য মকর রাশিতে প্রবেশ করে। যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়া মকর সংক্রান্তিতে দান ও গঙ্গা স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে।

বলা হয় স্নানের পর যদি আপনি দান করেন দারিদ্র ব্যক্তিদের, তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। উত্তর ভারতে এদিন খিচুড়ি রান্না করার বিশেষ প্রচলন রয়েছে। কারণ এই দিনটিকে তারা খিচুড়ি উৎসব হিসেবেও পালন করেন।
- কোথায় কোথায় ঘুরতে যাবেন
মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে কিংবা গঙ্গায় ডুব দিলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে পূণ্য লাভ হবে। গঙ্গা স্নান করলে জীবনের শুদ্ধ হওয়া যায়, জীবনে সমৃদ্ধি আসে। যদি আপনি গঙ্গা স্নান করতে চান এবং তাহলে ভারতের এই জায়গাগুলোতে যেতেই পারে। দেখুন কোন কোন জায়গায় যাবেন।
- প্রয়াগরাজ
১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবার পালিত হচ্ছে মহাকুম্ভ মেলা। তাই এই মকর সংক্রান্তির সময় আপনি কিন্তু প্রয়াগরাজে যে সঙ্গমস্থান রয়েছে, সেখানে গিয়ে স্নান করতেই পারেন। যেখানে গঙ্গা-যমুনা সরস্বতী নদী এক সঙ্গে মিলিত হয়। তাছাড়াও এই মেলা মাঘী মেলা নামে পরিচিত। মকর সংক্রান্তির রাজকীয় স্নান আপনি এখানেই সারুন।
- হরিদ্বার
উত্তরাখণ্ডের দেবভূমি বলা হয় হরিদ্বারকে। এখানে অনেক তীর্থস্থান রয়েছে। তাই এই মকর সংক্রান্তির সময় আপনি কিন্তু এখানে ঘুরতে যেতে পারেন। তাছাড়া হরিদ্বারে হর কি পাউরি ঘাট খুবই জনপ্রিয়। এখানেও কিন্তু কুম্ভ মেলার আয়োজন করা হয়। হরিদ্বারে মকর সংক্রান্তি উপলক্ষ্যে আপনি কিন্তু গঙ্গায় ডুব দিয়ে মন ও শরীর পবিত্র করতে পারেন।
- বেনারস
বাবা বিশ্বনাথ ধাম বেনারসের গঙ্গার তীরে অবস্থিত। তাছাড়া কাশী কিন্তু শিবের খুব প্রিয়। দশাশ্বমেধ ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত গঙ্গার আরতি করা হয়। আর এই সময় এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ। তাই এই মকর সংক্রান্তির সময় আপনি কিন্তু বেনারসের ঘাটে যেতে পারেন। গঙ্গা স্নান ও আরতি দুটোই উপভোগ করতে পারেন।
- ঋষিকেশ
উত্তরাখণ্ডের ঋষিকেশ অত্যন্ত সুন্দর। এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আপনি কিন্তু এখানে এই উৎসব পালন করতে পারেন। এর বিশেষ গুরুত্ব রয়েছে। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে গঙ্গা স্নান করতে পারেন। স্থানটি যোগ ব্যায়াম এবং ধানের জন্য অত্যন্ত ভালো জায়গা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications