Travel: শাল-শিমূলের আগুন ঝরানো জঙ্গলে আদিম মানব গুহা, ঘুরে আসুন এই অফবিট লোকেশনে
বসন্ত মানেই পুরুলিয়া, জঙ্গলমহল। আর এই জঙ্গলমহল ঘিরে এখন নতুন পর্যটন হাব তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, জঙ্গলমহল ঘিরে পর্যটকদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে ঝাড়গ্রামে প্রায় সারাবছরই পর্যটকদের আনাগোনা দেখা যায়।
এই ঝাড়গ্রামের জঙ্গলমহলে দীর্ঘদিন পর্যটকরা যেতে পারতেন না ভয়ে। সেখানে মাওবাদী আতঙ্ক তাড়া করে বেড়াত। ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে মুক্ত হয়েছে জঙ্গলমহল। বেলপাহাড়ি-কোঁকড়াঝাড়ের মতো এলাকা এখন পর্যটকদের হটভেবািরট। কয়েক বছর আগে যেখানে কেবল বোমা গুলির শব্দ শোনা যেন। সেকা এখন রাজ্যের অন্যতম পর্যটন হাব।

এই বেলপাহাড়িতে আবার একটি জায়গা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জায়গাটির নাম চাতন পাহাড়।
এখানে রয়েছে তিনটি গুহা। সেগুলি কোনও সাধারণ গুহা নয়। সেগুলি একেবারে আদিব মানব গুহা। আদিম প্রকৃতির মাঝে এই আদিম মানবগুহার টানে পর্যটকরা আসতে শুরু করেছেন। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন তাঁরা।
চাতন পাহাড়কে স্থানীয়রা চালন ডুংরি বলে থাকেন। ছয়ের দশকে এক দল গবেষক এই পাহাড়ে সমীক্ষা করতে এসেছিলেন যার নেতৃত্বে ছিলেন প্রত্নতাত্ত্বিক অশোক গোষ। তিনি প্রথম বেলপাহাড়িরর এই চাতন পাহাড়ে তাম্র এবং প্রস্তর যুগের তিনটি গুহার সন্ধান পেয়েছিলেন। তিনটি গুহাই মাকড়া পাথরের। এই গুহার সঙ্গে আবার জড়িয়ে রয়েছে চুয়াড় বিদ্রোহের ইতিহাসও। চুয়াড় বিদ্রোেহর নেতা দুর্জন সিং নাকি ইংরেজ হাত থেকে পালিয়ে এই গুহায় আত্মগোপন করে ছিলেন।
চাতন পাহাড় ঘিরে অনেক ইতিহাস ছড়িয়ে রয়েছে। স্থানীয়দের দাবি এই চাতন পাহাড়ের কোলেই নাকি ঝঁটিবনি পরগনার রাজা বিজয় সিংহের রাজধানী ছিল। তাঁকে পরাজিত করে গোটা এলাকার দখল নিয়েছিলেন উৎকলের সামন্ত রাজা মেদিনী মল্ল রায়। চাতন ডুংরি বা চালন পাহাড়ের ঢালে রয়েছে পলাশবন। তার শোভা এই সময় অবর্ণনীয় সেখানে না গেলে আর না দেখলে কল্পনা করতে পারবেন না।
চাতন পাহাড়ের কাছেই রয়েছে দেবী পাহাড়। সেখানেও আদিম মানবের গুহার সন্ধান পাওয়া গিয়েছে। লালজলে আদি, মধ্য ও নব্যপ্রস্তর যুগের নিদর্শন পেয়েছিলেন গবেষকরা। প্রস্তর যুগের পাথরের লাঙল, পাথরের তীরের ফলা, পাথরের চপার এই সব পাওয়া গিয়েছিল। চাতন পাহাড়ের গুয়ায় প্রবেশ করলে রোমাঞ্চিত হবেন পর্যটকরা। গত কয়েক মাসে বেশ কিছু পর্যটকের আনাগোনা বেড়েছে এই চাতন পাহাড়ে। কাজেই বসন্তের সঙ্গে রোমাঞ্চ উপভোগ করতে চাইলে এখানে চলে আসতে পারেন। সপ্তাহান্তের ছুটিতে সুন্দর একটা জায়গায় কাটানো হয়ে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications