Travel: শীতের হিমেল পরশ গায়ে মেখে কোথায় বেড়াবেন, জানুয়ারির সেরা ডেস্টিনেশন হতে পারে এগুলি
শীত এবার যাই যাই করবে। তবে যাবার আগে একটা শেষ কামড় দেবে তাতে কোনও সন্দেহ নেই। এমনিতেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে উত্তর ভারত জুড়ে আগামী কয়েকদিন প্রবল শৈত্যপ্রবাহ চলবে। কাজেই যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ভারতে।
এই জানুয়ারিতে শেষবার ঠান্ডার মজা উপভোগ করতে চাইছেন অনেকেই। জানুয়ারি মাসে আবার লম্বা ছুটিও রয়েছে। সেক্ষেত্রে শেষবার শীত উপভোগ করতে কোথায় যাওয়া যায় এই নিয়ে অনেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। যাঁরা ভাবছেন পাহাড়ে শেষবারের মতো শীত কাটিয়ে আসবেন তাঁদের জন্য রইল কয়েকটি ডেস্টিনেশনের ঠিকানা।

প্রথমেই যে জায়গার নাম করতে হয় সেটি ভূস্বর্গ কাশ্মীর। তুষারপাত এখনও শেষ হয়নি কাশ্মীরে। পেহেলগাঁও, ডাল লেকের জলে তুষারপাত উপভোগ করতে শেষবার চলে আসুন ভূস্বর্গে। এবার যেন পর্যটকদের বাঁধ ভেঙেছে কাশ্মীরে। এ আগে কখনও এতো পর্যটকের সমাগম হয়নি কাশ্মীরে। এবার বৈষ্ণোদেবীতে পর্যন্ত তুষারপাত উপভোগ করেছেন পর্যযটকরা। কাজেই শীতের শেষবেলায় ঘুরে যেতেই পারেন ভূস্বর্গে।
তারপরেই যেজায়গা কথা না বললেই নয় সেটি হল লাহুল স্পিতি। হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতেও এবার রেকর্ড পর্যটকের সমাগম হয়েছিল বড়দিনের ছুটিতে। এখন অবশ্য অনেকটাই কমেছে সেই সংখ্যাটা। যাঁরা এখনও আসতে পারেননি তাঁরা একবার ঘুরে যেতে পারেন এখানে। মন্দ কাটবে না দিনগুলি।
এছাড়া রয়েছে শিমলা। এই বছরে নাকি শিমলায় তেমন পর্যটকের ভিড় দেখা যায়নি। ৫০ থেকে ৬০ শতাংশ পর্যটকের ঘাটতি দেখা গিয়েছে শিমলায়। কাজেই একসময়ের সবচেয়ে পছন্দের এই পর্যটন কেন্দ্র শিমলায় পর্যটকদের ঢল নামত। এখন তাঁরা ভিড় করছেন আশপাশের অপেক্ষাকৃত ফাঁকা অফবিট লোকেশনগুলিতে। এতে একদিকে ভাল হয়েছে যাঁরা ফাঁকায় ফাঁকায় শিমলা দেখতে চান তাঁরা ঘুরে আসতে পারবেন।
এরপরে রয়েছে সিকিমের স্থান। বিশেষ করে বাঙালি পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা সিকিম। এখন আর কেবল উত্তর সিকিম নয় পূর্ব এবং পশ্চিম সিকিমেও ভিড় করছেন পর্যটকরা। অনেক অচেনা পর্যটন কেন্দ্রের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে তুষারপাতের সঙ্গে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথেয়তা দুই উপভোগ করা যাবে। আর দার্জিলিংয়ের কথা না বললেই নয়। শীত এবার যেন আশির্বাদ হয়ে দেখা দিয়েছে দার্জিলিংয়ে। এতো পর্যটকের সমাগম আগে হয়নি। শেষবেলায় পাহাড়ের শীত উপভোগ করতে ঢুঁ মেরে যেতে পারে দার্জিলিংয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications