Travel: শীতের সকালে চা-বাগানের উষ্ণতা গায়ে মেঘে কাঞ্জনজঙ্ঘা উপভোগ করতে চান? চলে আসুন এই অফবিট লোকেশনে

বড়দিনের ছুটির আমেজ পড়ে গিয়েছে শহরে। আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বো ব্যারাক। তালতলার বেকারিগুলি কেক তৈরির ভিড়। হগ মার্কেটের নাহুমসের বাইরে পড়ছে লাইন। একেবারে বড়দিনের আমেজে সেজে উঠেছে শহর কলকাতা।

সেই সঙ্গে বড়দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার হিড়িক শুরু হয়ে গিয়ে। কাছে হোক বা দূরে এই সময়ে ঘরে কেউ থাকতে রাজি নন। যেভাবেই হোক তাঁরা বেরিয়ে পড়তে চাইছেন। যাঁরা উত্তরবঙ্গের কোথাও যেতে চাইছেন তাঁদের জন্য এক নতুন ডেস্টিনেশন হতেই পানে মেরিবং টি এস্টেট। দার্জিলিংয়ের একেবারেই কাছে এই অফবিট জায়গা।

Marybong

অচেনা জায়গা তাই পর্যটকের ভিড়ও তেমন নেই। এখন পাহাড়ের আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে। এখান থেকে নীল আকাশে কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে দৃশ্য উপভোগ করতে পারবেন। অসাধারণ ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিংয়ের ভিউ এখানে একসঙ্গে পাওয়া যায়।

বিজনবাড়ি দিয়ে যেতে হয় এখানে। চাবাগানের মধ্যে এখানে রয়েছে ছোট্ট হোমস্টে। চারিদিকে চা বাগান। একেবারে অন্যরকম ভিউ পাওয়া যায় এখান থেকে। এখানে আসতে হলে চা বাগানের মধ্য দিয়েই আসতে হবে। কাজেই বুঝতেই পারছেন এখানকার সিনিক বিউটি কি হতে পারে।

কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ এখান থেকে দেখা যায়। সারাদিন এই চা বাগানে ঘুরে বেড়াতে পারবেন। দেখতে পারবেন চা শ্রমিকরা কীভাবে কাজ করছে। কাছেই রয়েছে চা তৈরির কারখানাও। সেখানে চা তৈরি দেখতে পারেন। শিলিগুড়ি থেকে আসতে হলে কার্শিয়াং এবং বিজনবাড়ি হয়ে আসতে হবে। আবার মিরিক হয়েও আসা যায় এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+